বিশ্ব

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া নির্বাচন: লেবার ও রজার কুকের জয়, লিবারেলদের জন্য বিপর্যয়ের রাত

  • 4:17 pm - March 09, 2025
  • পঠিত হয়েছে:১৬৪ বার
প্রিমিয়ার কুক এই বিজয়কে তার দলের ভিশনের সাফল্য হিসেবে অভিহিত করেছেন. (Photo: Trevor Collens Screenshot)

পশ্চিম অস্ট্রেলিয়ার রাজ্য নির্বাচনে লেবার পার্টি একচেটিয়া বিজয় অর্জন করেছে, যা দলটিকে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের সুযোগ এনে দিয়েছে। প্রিমিয়ার কুক এই বিজয়কে তার দলের ভিশনের সাফল্য হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন, এটি “পশ্চিম অস্ট্রেলিয়ায় ভবিষ্যতের জন্য একটি ভোট”।

অন্যদিকে, লিবারেল পার্টি রাজনৈতিক সংকটে পড়েছে। তাদের পুনর্গঠন ও ভোটার সমর্থন ফিরে পাওয়ার আশা পূরণ হয়নি, যা দলীয় নেতা লিবি মেটামের নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলেছে। গত রাতে ভোট গণনা শেষে দেখা গেছে, লিবারেল পার্টি ২০২১ সালের ভয়াবহ ফলাফল পুনরাবৃত্তি করতে যাচ্ছে। সে সময় কোভিড-১৯ মহামারীর সময় জনপ্রিয় নীতির কারণে সাবেক প্রিমিয়ার মার্ক ম্যাকগোয়ান বিরোধী দলগুলিকে বিপুল ব্যবধানে পরাজিত করেছিলেন।

সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩০টি আসনের বিপরীতে লেবার পার্টি কমপক্ষে ৪০ টি আসনে জয়লাভ করেছে। লিবারেল মাত্র পাঁচটি ও ন্যাশনাল পার্টি মাত্র চারটি টি আসন পেয়েছে। ২০২১ সালের জয়ের তুলনায় লেবার পার্টির বিপক্ষে কিছু ভোটার সমর্থন কমলেও তা বিরোধী দলগুলির জন্য আশার আলো দেখায়নি।

লিবারেল পার্টির দৃঢ় ঘাঁটি হিসেবে বিবেচিত নয়টি আসনের মধ্যে মাত্র একটি আসন (ক্যারিন) লিবারেলদের দখলে এসেছে। 

রজার কুক তার বিজয় বক্তৃতায় বলেন, “আজ পশ্চিম অস্ট্রেলিয়ার জনগণ এ রাজ্যের  ভবিষ্যতের জন্য ভোট দিয়েছে।” তিনি বলেন, আট বছর ধরে লেবার পার্টি “সুবিবেচনাপূর্ণ, স্থিতিশীল সরকার পরিচালনা করেছে, যা শক্তিশালী আর্থিক ব্যবস্থাপনা, চাকরি, অবকাঠামো ও সেবার উপর মনোনিবেশ করেছে।” তিনি আরও বলেন, “আমরা আজ এই বিজয় উদযাপন করলেও আমরা বিনয়ী, আমরা এই আস্থাকে হালকাভাবে নিইনি। আমরা প্রতিদিন এই আস্থা ফিরে পেতে কাজ করব।”

লিবি মেটাম তার পরাজয় স্বীকার করে বলেন, লিবারেল পার্টির পুনর্গঠন অব্যাহত থাকবে। তিনি বলেন, “এটি কি আমি আশা করেছিলাম? অবশ্যই না। আমরা কি এর জন্য কাজ করেছি? একদমই না। তবে আমরা আজ রাত থেকে শিখব কিভাবে আমরা আরও ভালো করতে পারি।”

সাবেক লিবারেল প্রিমিয়ার কলিন বার্নেট এই পরাজয়কে “বিপর্যয়কর” বলে অভিহিত করেছেন। তিনি চ্যানেল নাইনের কভারেজে বলেন, “রাজনীতি এতই নিষ্ঠুর, প্রকাশ্য এবং অপমানজনক। লিবারেল পার্টির জন্য এটি অবশ্যই একটি কঠিন সময়।”

এই নির্বাচনে পশ্চিম অস্ট্রেলিয়ার জনগণ লেবার পার্টির প্রতি তাদের আস্থা পুনর্ব্যক্ত করেছে, অন্যদিকে লিবারেল পার্টিকে নতুন করে ভাবতে হবে তাদের ভবিষ্যৎ নিয়ে।

এই শাখার আরও খবর

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

চুরির অভিযোগে তরুণীকে শেকল দিয়ে রাস্তায় হাঁটানোর ভিডিও ভাইরাল

সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় চুরির চেষ্টার অভিযোগে এক তরুণীকে কোমরে শেকল ও তালা দিয়ে বেঁধে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক…

মাদ্রাসায় না ফেরায় বাড়ি থেকে ধরে এনে ছাত্রকে পিটুনি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদ্রাসায় ফিরে না যাওয়ায় ১১ বছরের এক ছাত্রকে বাড়ি থেকে ধরে এনে বেত দিয়ে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। মারধরে আব্দুল্লাহ…

সালমান শাহ হত্যা মামলায় ডনের বিরুদ্ধে মিলছে প্রমাণ: সিআইডি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের আচরণ ও চালচলন বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে তার জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

বাংলাদেশ সেনাবাহিনীতে বড় রদবদল, গুরুত্বপূর্ণ কমান্ড ও গোয়েন্দা পদে নতুন দায়িত্ব

বাংলাদেশ সেনাবাহিনীতে জ্যেষ্ঠ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একাধিক কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি, পদায়ন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au