মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণের বন্দরে ইরানি জাহাজ, দাবি ইরানি সেনাবাহিনীর
মেলবোর্ন, ২১ এপ্রিল- ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, একটি ইরানি তেলবাহী জাহাজ মার্কিন অবরোধ অমান্য করে দেশের দক্ষিণাঞ্চলের একটি বন্দরে সফলভাবে নোঙর করেছে। সেনাবাহিনীর বিবৃতিতে…
গত আড়াই মাস ধরে নানা ইস্যুতে ক্রমাগত নয়াদিল্লিকে ‘অপমান’ করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশ্চর্যজনক ভাবে এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে রয়েছে নরেন্দ্র মোদী সরকার। কখনও ‘শুল্ক সম্রাট’ বলে খোঁচা। কখনও আবার ‘পারস্পরিক শুল্ক’ চাপানোর হুমকি।
শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে আবার শুল্ক নিয়ে ভারতকে কটাক্ষ করে ট্রাম্প। শুল্ক কমাতে সম্মত হয়েছে ভারত, দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই সঙ্গে তিনি মন্তব্য করলেন, ‘অবশেষে নয়াদিল্লির পর্দা ফাঁস করতে পেরেছি শুল্ক নিয়ে’।ট্রাম্পের কথায়, ‘ভারত আমাদের ওপর অনেক শুল্ক চাপায়। অনেক। ভারতে কিছু বিক্রি করা যায় না। তবে এখন তারা শুল্ক কমাতে সম্মত হয়েছে। কারণ অবশেষে কেউ অন্তত তাদের পর্দা ফাঁস করছে।’
এদিন শুধু ভারত নয়, শুল্কের প্রশ্নে একাধিক দেশের বিরুদ্ধেই তোপ দেগেছেন ট্রাম্প। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে চীন, ব্রাজিল কিংবা প্রতিবেশী মেক্সিকো এবং কানাডা মার্কিন পণ্য থেকে বিপুল পরিমাণ শুল্ক আদায় করে। ভারতে শুল্কের পরিমাণ ১০০ শতাংশেরও বেশি। কোনও কোনও পণ্যের ক্ষেত্রে ২০০ শতাংশের কাছাকাছি শুল্ক নেয় নয়াদিল্লি। এই নীতিকে ‘অন্যায়’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রতি বিভিন্ন দেশের এই শুল্কনীতির পাল্টা ‘পারস্পরিক শুল্ক’ আরোপের কথা জানিয়েছেন তিনি। যেসব দেশ আমেরিকার পণ্যে বেশি শুল্ক নেয়, সেই দেশগুলোর উপর পাল্টা শুল্ক চাপাবে আমেরিকাও। এই নীতি আগামী ২ এপ্রিল থেকে চালু করা হতে পারে। ভারতের উপরেও বাড়তি শুল্ক চাপাতে পারে আমেরিকা।
এর আগে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগে ‘প্রতিশোধমূলক শুল্ক’ আরোপের ঘোষণা করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, চড়া শুল্কের কারণে ভারতে ব্যবসা করা অত্যন্ত কঠিন।সাধারণত বিশ্বের যে কোনো দেশের তুলনায় মার্কিন পণ্যের উপরে বেশি শুল্ক ধার্য করে ভারত। সেই পরিস্থিতিতে এবার থেকে ভারত মার্কিন পণ্যের উপরে যে হারে শুল্ক চাপাবে, সেই হারেই ভারতীয় পণ্যের উপরে শুল্ক ধার্য করা হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au