বাংলাদেশ

প্রথমে শিশুটিকে ধর্ষণের চেষ্টা, পরে গলা কেটে দেয় বাবু শেখ: পুলিশ

  • 3:08 am - March 04, 2026
  • পঠিত হয়েছে:২৭০ বার
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় অভিযুক্ত বাবু শেখ শিশুটিকে পাহাড়ি এলাকায় নিয়ে যাচ্ছে, , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ০৪ মার্চ- চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা ও গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে বাবু শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে শিশুটি মারা গেছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন মঙ্গলবার রাতে সীতাকুণ্ড থানায় সংবাদ সম্মেলনে জানান, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। গ্রেপ্তার বাবু শেখ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মৃত হাদেম শেখের ছেলে। বর্তমানে তিনি সীতাকুণ্ডের কুমিরা এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, রবিবার সকালে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে সহস্রধারা ঝরনা থেকে প্রায় ৫০০ মিটার উত্তরে পাহাড়ি পথের ধারে ঘটনাটি ঘটে। অভিযুক্ত বাবু শেখ ভুক্তভোগী শিশুর বাবা, পেশায় রিকশাচালক মনির হোসেনের প্রতিবেশী। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ঘটনার দিন সকাল সাড়ে ৯টার দিকে চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে বাড়ি থেকে বের করে আনে বাবু শেখ। প্রথমে তারা কুমিরা থেকে বাসে করে সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে আসে। সেখান থেকে হেঁটে ইকোপার্কের জঙ্গলে নিয়ে যাওয়া হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। সে সময় শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরা হয় এবং পরে ছুরি দিয়ে গলায় আঘাত করা হয়। অভিযুক্ত শিশুটিকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়।

পরে সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

ঘটনার দিনই সীতাকুণ্ড মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রযুক্তিগত সহায়তায় তদন্ত চালিয়ে সোমবার দুপুরে কুমিরা এলাকা থেকে বাবু শেখকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারের পর অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। তার দেখানো মতে রক্তমাখা সালোয়ার এবং শিশুটিকে প্রলোভন দেখাতে ব্যবহৃত চকলেট উদ্ধার করা হয়েছে।

ধর্ষণের বিষয়ে জিজ্ঞাসাবাদে বাবু শেখ দাবি করেছেন, তিনি ধর্ষণের চেষ্টা করেছেন, তবে ধর্ষণ করেননি। ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au