শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা
মেলবোর্ন, ২৪ এপ্রিল- ঢাকার শাহবাগ থানার সামনে ডাকসুর দুই নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর…
মেলবোর্ন, ৪ মার্চ- কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক কর্মচারীর ছুরিকাঘাতে সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া নিহত হয়েছেন।
বুধবার বিকেলে সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যানের কক্ষে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বেতনসংক্রান্ত বিরোধ ও অন্য বিভাগে বদলি নিয়ে ক্ষোভের জেরে ফজলু নামে এক কর্মচারী অধ্যাপক আসমা সাদিয়ার গলায় ছুরি চালান।
ঘটনার পর অভিযুক্ত কর্মচারী নিজের গলাতেও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
প্রথমে তাদের বিশ্ববিদ্যালয় মেডিক্যালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা সহযোগী অধ্যাপক আসমা সাদিয়াকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, ঘটনার কারণ ও বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au