বাংলাদেশ

খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

  • 4:22 am - March 05, 2026
  • পঠিত হয়েছে:২০৮ বার
খুলনায় শো-রুমে ঢুকে শ্রমিক নেতাকে গুলি করে হত্যা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ মার্চ- খুলনা নগরীতে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে শ্রমিক নেতা মাসুম বিল্লাহকে। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে ডাকবাংলা মোড়ের বাটা শো-রুমের ভেতরে এ ঘটনা ঘটে। হামলার পর পালানোর সময় বিদেশি পিস্তলসহ অশোক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দিন মুন্সির ছেলে। তিনি রূপসা উপজেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক ছিলেন। তার বাড়ি রূপসা উপজেলার বাগমারা পেট্রোল পাম্পের পাশে।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, রাতে মা ও মেয়েকে নিয়ে ঈদের কেনাকাটার জন্য ডাকবাংলা মোড়ে যান মাসুম। এ সময় সাতজনের একটি সশস্ত্র দল বাটা শো-রুমে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হামলার পর দৌড়ে পালানোর সময় এক হামলাকারীকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশ। তার কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। আটক অশোক খুলনার একটি চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র সদস্য বলে জানিয়েছে পুলিশ।

উপ-কমিশনার তাজুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অশোক তার সঙ্গে থাকা অন্য হামলাকারীদের নাম-পরিচয় জানিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, মাসুম বিল্লাহর বড় ভাই নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা ওরফে মিনা কামাল গত সরকারের সময় বন্দুকযুদ্ধে নিহত হন। পারিবারিক ও রাজনৈতিক পটভূমিসহ সাম্প্রতিক বিরোধের বিষয়গুলোও তদন্তে গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই শাখার আরও খবর

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন। তাঁর…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au