বিশ্ব

মন্দার কবলের আশঙ্কায় যুক্তরাষ্ট্র, কী বলছেন ট্রাম্প

  • 10:40 pm - March 11, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার

দেশে সম্পদ ফিরিয়ে আনা হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা অনেক বড় বিষয় তাঁর কাছে। তিনি বলেছেন, মার্কিন অর্থনীতি একধরনের ক্রান্তিকাল অতিক্রম করছে। তবে যে শুল্ক আরোপ করা হয়েছে বা হবে, তাতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি মন্দার কবলেও পড়তে পারে।এ সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পরপরই যা হওয়ার তা–ই হলো। বাজার খোলার পরেই পড়ে গেছে মার্কিন বাজারের প্রধান প্রধান সূচক। ছাড় পায়নি চীনের বাজারও।

সোমবার যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ সূচক পড়েছে ২ দশমিক ৭ শতাংশ। শিল্পপ্রতিষ্ঠানগুলোর সূচক ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল পড়েছে ২ শতাংশ। সবচেয়ে বেশি পড়েছে প্রযুক্তি কোম্পানিগুলোর সূচক নাসডাক; সেদিন এ সূচকের পতন হয়েছে ৪ শতাংশ। ইলন মাস্কের টেসলার শেয়ারের দাম পড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ; কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাণ হিসেবে পরিচিত চিপ কোম্পানি এনভিডিয়ারের শেয়ারের দাম পড়েছে ৫ শতাংশের বেশি। মেটা, অ্যামাজন ও অ্যালফাবেটের শেয়ারের দামও অনেকটা কমেছে।

এর জেরে আজ মঙ্গলবার এশিয়ার শেয়ারবাজারের পতন হয়েছে। সকালে জাপানের নিক্কেই এশিয়া সূচকের পতন হয়েছে ১ দশমিক ৭ শতাংশ। দক্ষিণ কোরিয়ার কোসপির পতন হয়েছে ১ দশমিক ৭ শতাংশ আর হংকংয়ের হ্যাং সেং সূচকের পতন হয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ।

এদিকে সোমবার পাল্টা ব্যবস্থা হিসেবে একাধিক মার্কিন কৃষিজ পণ্যের ওপর শুল্ক বাড়িয়েছে চীন। সমেই সঙ্গে কানাডাও অনেক মার্কিন পণ্য বর্জন শুরু করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব কারণে মার্কিন অর্থনীতিও ক্ষতির মুখে পড়বে।

ফক্স নিউজের সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, এ রকম ঘন ঘন বাণিজ্যনীতি বদলের ফলে মার্কিন অর্থনীতিতে কি ‘মন্দা’ আসতে পারে? ঢাক ঢাক গুড় গুড় না করে স্বভাবসিদ্ধ ভাষায় ট্রাম্প জানিয়ে দেন, ‘আমি এসব বিষয় নিয়ে ভবিষ্যদ্বাণী করা অপছন্দ করি। তবে মার্কিন অর্থনীতি এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা যা শুরু করেছি, তার প্রভাব সুদূরপ্রসারী। আমরা বিশ্বের সব প্রান্ত থেকে দেশে সম্পদ ফিরিয়ে আনছি। এটা অনেক বড় ব্যাপার। এতে একাধিক পর্যায় রয়েছে; সেগুলো পেরোতে কিছুটা সময় লাগবে। তবে আমার মনে হয়, শেষে আমাদের জন্য সব ভালোই হবে।’

মার্কিন অর্থনীতি বাইডেনের জমানায় খারাপ ছিল না। নীতি সুদ অনেকটা বাড়ানো হলেও নানা কারণে বেকারত্ব বাড়েনি। কিন্তু ট্রাম্প যেভাবে একের পর বাণিজ্যযুদ্ধের ফ্রন্ট খুলছেন, তাতে তিনি নিজেই ‘মন্দার’ সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। ফলে ডাও জোন্স-ন্যাসড্যাক-ও এসঅ্যান্ডপি ৫০০ সূচক হুড়মুড় করে নামল ১ থেকে ৩ শতাংশ।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, ট্রাম্প প্রশাসনের যে মতিগতি, তাতে মনে হচ্ছে না যে ইউরোপীয় ইউনিয়ন শুল্কযুদ্ধ এড়াতে পারবে। বিষয়টিকে তারা দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন। পাশাপাশি বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির এই হালের খবর বাজারে ছড়িয়ে পড়ার পর সামগ্রিক অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় লন্ডন-প্যারিস-ফ্র্যাঙ্কফুর্টসহ ইউরোপের একাধিক প্রধান বাজারে গতকাল সোমবার সূচকের পতন হয়েছে। জার্মানির চ্যান্সেলর পদে পরিবর্তন আসছে। ফলে জার্মানির বাজারই বেশি রক্তাক্ত হয়েছে।

বিশেষজ্ঞমহলের একাংশের দাবি, ১২ ডিসেম্বর ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর বর্ধিত হারে আমদানি শুল্ক কার্যকর করার হুমকি আগেই দিয়ে রেখেছেন ট্রাম্প। ফলে পরিস্থিতির আশু সমাধান হওয়ার বদলে জটিল হওয়ার আশঙ্কাই বেশি।

এই শাখার আরও খবর

ভারতে আন্দোলনের মধ্যেই আরও দুই পরীক্ষার প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল

মেলবোর্ন, ২৪ জুলাই:  ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের ঘটনায় দেশজুড়ে আন্দোলন চলার মধ্যেই নতুন করে আরও দুটি বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এ…

বিশ্ববাজারে ফের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

মেলবোর্ন, ২৪ জুলাই: যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত এবং লোহিত সাগরে জাহাজ চলাচল ঘিরে নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম…

ট্রাম্পের মতো আর কোন কোন রাষ্ট্রনায়কেরা যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন

মেলবোর্ন, ২৪ জুলাই: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পকেই একাধিকবার যৌন কেলেঙ্কারি ও ফৌজদারি অপরাধের দায়ে সরাসরি আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। ইতিহাস বলছে, ক্ষমতার সর্বোচ্চ শিখরে…

রাহুল গান্ধীর বিক্ষোভকে ‘রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা’ বললেন সোনম ওয়াংচুকের স্ত্রী

মেলবোর্ন, ২৪ জুলাই: যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে সরাসরি না দাঁড়িয়ে প্রধান মন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করায় কংগ্রেসের সমালোচনা। আন্দোলনকে ‘সম্পূর্ণ অরাজনৈতিক’ দাবি। ভারতের কংগ্রেস…

নতুন এয়ারলাইন চালুর পরিকল্পনায় আদানি গ্রুপ, বদলে যেতে পারে ভারতের বিমান বাজার

মেলবোর্ন, ২৪ জুলাই: ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার আধিপত্যে নতুন প্রতিদ্বন্দ্বী আনার ভাবনা,  নিজস্ব এয়ারলাইন বা বিদ্যমান কোনো সংস্থার অংশীদারিত্ব দুই বিকল্পই বিবেচনায়। ভারতের বিমান পরিবহন…

সৌদি-যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল, অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা

মেলবোর্ন, ২৪ জুলাই: যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত নতুন পারমাণবিক সহযোগিতা চুক্তি পশ্চিম এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতা এবং পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি বাড়াতে পারে বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au