বিশ্ব

ঢাকা-দিল্লী নাকি ঢাকা-বেইজিং, কী বলছে জরিপ?

  • 3:37 pm - March 12, 2025
  • পঠিত হয়েছে:১০৮ বার
মঙ্গলবার সেন্টার ফর অলটারনেটিভ আয়োজিত এক সেমিনারে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। ছবি: সংগৃহীত

গণভ্যুত্থানের পর বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কে বিশাল পরিবর্তন লক্ষ্য করা যায়। ভ্রমণ, চিকিৎসা বা আরও নানান প্রয়োজনে বাংলাদেশি নাগরিকদের মধ্যে ভারতে যাওয়ার প্রবণতা বেশি থাকলেও বর্তমানে ভারতের তুলনায় চীন সম্পর্কে ইতিবাচক মনোভাব বেশি দেখা যাচ্ছে। মঙ্গলবার ঢাকায় প্রকাশিত এক জরিপে এমন তথ্য উপস্থাপন করা হয়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অলটারনেটিভ আয়োজিত এক সেমিনারে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।

জরিপে জুলাই–আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ককে কীভাবে দেখেন, এমন প্রশ্নের জবাবে ৭৬ শতাংশ উত্তরদাতা তাঁরা চীনের সঙ্গে সম্পর্ক ইতিবাচক বলে মত দেন।

উত্তরদাতাদের ৭৯ শতাংশ মনে করেন চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা গুরুত্বপূর্ণ; অন্যদিকে ৭৪ শতাংশ অর্থনৈতিক ও ৪২ শতাংশ রাজনৈতিক সম্পর্কের ওপর জোর দেন।

জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৫৯ শতাংশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে নেতিবাচক মত দেন।

জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের অন্তত ৭৫ শতাংশ উচ্চশিক্ষার জন্য ব্যক্তিগতভাবে চীনে যেতে অথবা তাদের সন্তানদের পাঠাতে ইচ্ছুক, যা ২০২২ সালের তুলনায় ৫ শতাংশ বেশি।

স্থানীয় একটি হোটেলে ‘বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি’ শীর্ষক এক সেমিনারে জরিপের ফলাফল উপস্থাপন করা হয়।ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সেমিনারে বলেন, তাঁর দেশের সহযোগিতা বাংলাদেশের জনগণের জন্য, নির্দিষ্ট কোনো সরকারের জন্য নয়।

রাষ্ট্রদূত এ ক্ষেত্রে নিজ দেশের নীতি কী, তা তুলে ধরে বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে বা কোনো দেশের অভ্যন্তরে যে পরিবর্তনই হোক না কেন, আমাদের নীতি স্পষ্ট। চীন অংশীদার হিসেবেই থাকবে। …চীন সব সময় একটি দেশ ও তার জনগণের সঙ্গে থাকে, কোনো নির্দিষ্ট সরকারের সঙ্গে নয়।’

আগামী ২৬ থেকে ২৯ মার্চ চীনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের সফরের অগ্রাধিকার সম্পর্কে প্রশ্ন করা হলে রাষ্ট্রদূত এ মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘গণতন্ত্রের কোনো সর্বজনীন রূপ নেই এবং এটি দেশ থেকে দেশে ভিন্ন হতে পারে। সংশ্লিষ্ট দেশের জনগণ এ বিষয়ে সিদ্ধান্ত নেয়।’ইয়াও ওয়ান আশা প্রকাশ করেন, ড. ইউনূসের মাধ্যমে বাংলাদেশের সব রাজনৈতিক দল ঐকমত্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

রাষ্ট্রদূতের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত ১৪টি চীনা কোম্পানি বাংলাদেশে ২১ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করেছে।

রোহিঙ্গা সংকটের সমাধানে চীনের নেওয়া ত্রিপক্ষীয় উদ্যোগের সফলতা নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি বলেন, ‘এটি মূলত বাংলাদেশ ও মিয়ানমারের সমস্যা। চীন এতে মধ্যস্থতার চেষ্টা করেছিল। কিন্তু মিয়ানমারে, বিশেষ করে রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সেই প্রচেষ্টা থমকে গেছে।’

এ আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির সাবেক রেক্টর মাশফি বিনতে শামস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সৈয়দ শাহনেওয়াজ মহসিন।

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েল ও ইরানের ওপর চটলেন লেবাননের প্রধানমন্ত্রী

মেলবোর্ন, ৫ জুন-  দক্ষিণ লেবাননে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে ইসরায়েল এবং ইরান উভয়ের প্রতিই কড়া বার্তা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি একদিকে বেসামরিক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au