বিশ্ব

ইরান যুদ্ধ

হরমুজ প্রণালীর কাছে ইরানের নৌযান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, ১৬টি মাইন বসানো জাহাজও ধ্বংস

  • 8:39 pm - March 11, 2026
  • পঠিত হয়েছে:১২০ বার
হরমুজ প্রণালীর কাছে ১০ মার্চ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ১৬টি মাইন বসানোর জাহাজসহ একাধিক নৌযান ধ্বংস হয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ মার্চ: হরমুজ প্রণালীর কাছে ইরানের নৌবাহিনীর একাধিক জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের বাহিনী। ধ্বংস হওয়া জাহাজগুলোর মধ্যে অন্তত ১৬টি মাইন বসানোর জাহাজ (মাইনলেয়ার) রয়েছে বলে জানা গেছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, গুরুত্বপূর্ণ এই বৈশ্বিক বাণিজ্যপথে বিস্ফোরক মাইন পেতে রাখলে তার কঠোর সামরিক পরিণতি হবে।

মঙ্গলবার পরিচালিত এই হামলা এমন সময়ে ঘটেছে, যখন বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে ইরান ইতোমধ্যে হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করেছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।

 যুদ্ধ শুরুর পর গত ১১ দিন ধরে ইরানি হামলার কারণে কার্যত হরমুজ প্রণালী অস্থিতিশীল হয়ে পড়েছে। ট্রাম্প প্রশাসন বারবার বলেছে, বৈশ্বিক জ্বালানি সরবরাহ সচল রাখতে এই প্রণালী খোলা রাখা জরুরি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প বলেন, “যদি ইরান হরমুজ প্রণালীতে কোনো মাইন বসিয়ে থাকে, তবে তা অবিলম্বে সরিয়ে নিতে হবে। যদি তা না করা হয়, তাহলে এর সামরিক পরিণতি হবে আগে কখনো দেখা যায়নি এমন কঠোর।”

মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ইরানের একাধিক নৌযান ধ্বংস হওয়ার দৃশ্য দেখা গেছে।

১০ মার্চ হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের একাধিক নৌযান ধ্বংস হয়, যার মধ্যে ১৬টি মাইন বসানোর জাহাজ ছিল। ছবি: সংগৃহীত x

https://x.com/CENTCOM/status/2031489675760640370?s=20

তবে প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে ৫০টিরও বেশি ইরানি নৌযান ধ্বংস হলেও তেহরানের কাছে এখনও ৮০ শতাংশের বেশি ছোট নৌকা ও মাইন বসানোর জাহাজ রয়েছে, যেগুলোর মাধ্যমে প্রণালীতে বিস্ফোরক ফাঁদ পাতা সম্ভব।

বিশ্লেষকদের মতে, ইরানের কাছে আনুমানিক ২ হাজার থেকে ৬ হাজার পর্যন্ত সমুদ্র মাইন মজুত থাকতে পারে, যদিও এর সঠিক সংখ্যা নিশ্চিত নয়।

এদিকে যুদ্ধ শুরুর পর গত ১১ দিন ধরে ইরানি হামলার কারণে কার্যত হরমুজ প্রণালী অস্থিতিশীল হয়ে পড়েছে। ট্রাম্প প্রশাসন বারবার বলেছে, বৈশ্বিক জ্বালানি সরবরাহ সচল রাখতে এই প্রণালী খোলা রাখা জরুরি।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সাংবাদিকদের বলেন, প্রণালীতে মাইন বসানোর আগে এসব জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, যাতে গুরুত্বপূর্ণ এই জলপথ নিরাপদ রাখা যায়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, হরমুজ প্রণালী খোলা রাখা এবং তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র সামরিকসহ একাধিক বিকল্প পরিকল্পনা বিবেচনা করছে।

যুদ্ধ পরিস্থিতি এবং প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম অস্থির হয়ে উঠেছে। যুদ্ধের পর ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১১৯.৫০ ডলার পর্যন্ত বেড়ে যায়, যা যুদ্ধের আগের দামের তুলনায় প্রায় ৬৫ শতাংশ বেশি। পরে দাম কমে সোমবার ৯০ ডলারের নিচে নেমে আসে।

এই শাখার আরও খবর

মা-মেয়েকে হত্যার কারণ জানালো ঘাতক

মেলবোর্ন, ১৫ জুন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চেনামতি বড়ুয়াপাড়া এলাকায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মাত্র এক লাখ ১৭ হাজার টাকার ঋণের দলিল (স্ট্যাম্প) হাতিয়ে…

ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয়: বেন গভির

মেলবোর্ন, ১৫ জুন- মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের ভেতরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির স্পষ্ট ভাষায় জানিয়েছেন,…

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

মেলবোর্ন, ১৫ জুন- শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা জোরদারে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম,…

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মেলবোর্ন, ১৫ জুন- ব্রাজিলের রিও ডি জেনেইরোতে দুটি হেলিকপ্টারের মধ্য আকাশে সংঘর্ষের ঘটনায় জনপ্রিয় মার্কিন পপ সংগীতশিল্পী ও সামাজিক যোগাযোগমাধ্যম তারকা অলিভার ট্রি নিহত হয়েছেন। ভয়াবহ…

৭ গোলের ঝড়ে বিশ্বকাপে শক্তির জানান দিল জার্মানি, শিরোপা স্বপ্নের পেছনে সাত বড় কারণ

মেলবোর্ন, ১৫ জুন- বিশ্বকাপ শুরুর আগে সম্ভাব্য চ্যাম্পিয়নদের আলোচনায় আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স কিংবা ইংল্যান্ডের নাম যতটা উচ্চারিত হয়েছে, জার্মানির নাম ততটা শোনা যায়নি। তবে নিজেদের…

হায়দ্রাবাদে আটক সাত বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

মেলবোর্ন, ১৫ জুন- ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে অবৈধভাবে বসবাসের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au