বিশ্ব

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আত্মসাৎ ১১২৮ কোটি

  • 9:06 pm - March 12, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল, নিজাম উদ্দিন হাজারী, মাসুদ উদ্দিন, বেনজীর, নুর আলী, নাফিসা কামাল। ফাইল ছবি

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে এক হাজার ১২৮ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তার স্ত্রী-কন্যাসহ ১২ এজেন্সির মালিকের বিরুদ্ধে পৃথক ১২টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। ১১ই মার্চ কমিশন মামলার অনুমোদন দিয়েছে বলে সাংবাদিকদের জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

এই প্রতিষ্ঠানগুলো ৬৭ হাজার ৩৮০ জন শ্রমিকের ১ হাজার ১২৮ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে এজাহারে বলা হয়েছে। শ্রমিকপ্রতি এসব প্রতিষ্ঠান ১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা বেশি নিয়েছে বলে অভিযোগে বলা হয়।

এজাহারে বলা হয়, পরস্পর যোগসাজশে, অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে সরকারি ক্ষমতার অপব্যবহার করে/ সাবেক মন্ত্রী/এমপি/উপজেলার চেয়ারম্যান/কাউন্সিলার হিসাবে দায়িত্বপালনকালে/ বায়রার বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে সিন্ডিকেট করে বিএমইটি ও বায়রার রেজিস্ট্রেশনের শর্ত ভঙ্গ করে সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার চেয়ে ৫ গুণ অতিরিক্ত টাকা গ্রহণ করেছে শ্রমিকদের কাছ থেকে।

বিভিন্ন অনিয়ম ও সিন্ডিকেটের কারণে ২০১৮ সালে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ করেছিল মালয়েশিয়া৷ ২০২১ সালের ১৯ ডিসেম্বর ফের বাংলাদেশের সঙ্গে শ্রমিক নেওয়ার চুক্তি করে দেশটি৷ তখন শ্রমিক ভিসায় দেশটিতে যেতে সর্বোচ্চ ৭৮ হাজার ৫৪০ টাকা ফি নির্ধারণ করে সরকার। ২০২২ সালে এক অফিস আদেশে এ খরচ নির্ধারণ করেছিল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এদিকে, বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া সরকারের চুক্তির আওতায় ২০১৬ সাল পর্যন্ত ১০টি নির্ধারিত রিক্রুটিং এজেন্সি দেশটিতে শ্রমিক পাঠাত। তবে ২০২১ সালে নতুন একটি সমঝোতা স্মারকে সই করে দুই দেশ। ওই সমঝোতায় রিক্রুটিং এজেন্সির সংখ্যা বাড়িয়ে ১০০টি করা হয়। কিন্তু সেখানেও তৈরি হয় নতুন সিন্ডিকেট। ১০০ এজেন্সির মধ্যে ২০-২৫টি এজেন্সির সিন্ডিকেটই নিয়ন্ত্রণ করতে থাকে মালয়েশিয়ার কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া।

 

এই শাখার আরও খবর

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

মেলবোর্ন, ৮ জুন- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটিসহ এশিয়ার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় বসবাসরত মানুষকে…

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা জবাব স্থগিত রাখতে আহ্বান ট্রাম্পের

মেলবোর্ন, ৮ জুন-  উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার জবাব হিসেবে এ…

শিক্ষার্থীদের জন্য বিস্তৃত বৃত্তি কর্মসূচি ঘোষণা সুইনবার্ন বিশ্ববিদ্যালয়ের

মেলবোর্ন, ৮ জুন- উচ্চশিক্ষায় মেধা, যোগ্যতা ও সমান সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন ধরনের বৃত্তি কর্মসূচি পরিচালনা করছে অস্ট্রেলিয়ার Swinburne University of Technology। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে,…

তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী, এমপি ও পল্লবীর শিশুর মৃত্যুতে জাতীয় সংসদে শোক

মেলবোর্ন, ৮ জুন-উনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদসহ দেশের রাজনীতি, সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা ও সমাজের…

বগুড়ার হোটেল কক্ষে সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পালের মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ৮ জুন- বগুড়া শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বিপুল চন্দ্র পালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র…

ভারতে প্রায় ৪ লাখ কোটি টাকা বিনিয়োগে বাংলাদেশি শিল্পপতি রবিন খুদা

মেলবোর্ন, ৮ জুন- ভারতের ডিজিটাল অবকাঠামো খাতে ইতিহাসের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় শিল্পপতি রবিন খুদা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au