বাংলাদেশ

সিংগাইরে বিয়ের প্রলোভনে নাবালিকা এক হিন্দু মেয়েকে ধর্ষণ

  • 10:01 pm - April 03, 2026
  • পঠিত হয়েছে:৩৫৯ বার
ধথর্ষকারী আকাশ মোল্লা, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ এপ্রিল- মানিকগঞ্জের সিংগাইরে বিয়ের প্রলোভনে এক হিন্দু  নাবালিকা ( ১৬)কে ধর্ষষের অভিযোগ উঠেছে তার প্রেমিকের  বিরুদ্ধে । বিয়ের প্রলোভনে ধর্ষণের কয়েক মাস পরে প্রেমিক ও প্রেমিকের সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণ আইনে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেন ধর্ষিতার মাসি ( খালা) ।

ধর্ষণ মামলা দায়ের পর মামলার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর হাসিনা আক্তার  ধর্ষণকারী মো. আকাশ মোল্লা (২১) গত ২৭ মার্চ রাতে তার  নিজ বাড়িতে আটক করেন। ২৮ মার্চ ( শনিবার ) দুপুরে  পুলিশ পাহারায় তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় ।

মামলার বাদী  রিতা শিকদার অভিযোগ উল্লেখ্য  করেন যে,  উপজেলার জয়মন্টপ  ইউনিয়মের কমলনগর গ্রামের তার বড় বোনের মেয়ে ( মিষ্টি তালুকদার ছদ্ম নাম )  তার বাড়িতে একই উপজেলার বায়রা ইউনিয়নের সানাইল গ্রামে প্রায় ৬ মাস আগে ( মিষ্টি তালুকদার ছদ্ম নাম ) বেড়াতে আসে ।  এর মধ্যে একই গ্রামের  আমার  প্রতিবেশী মিন্টু মোল্লার ছেলে মো. আকাশ মোল্লা এর সাথে পরিচয় ।

এক পর্যায়ে তারা দুজনে  মোবাইল ফোনের মাধ্যমে গভীর প্রেমের সর্ম্পক গড়ে  তোলে। প্রেমিক আকাশ মোল্লা তার বোনের মেয়ের মিষ্টি তালুকদারের প্রেমে হাবুডুবু খাচ্ছিল । প্রেমিক  আকাশ মোল্লা মিষ্টি তালুকদারকে বিয়ে করার জন্য বিভিন্নভাবে চাপ সূষ্টি করে।

মিষ্টি তালুকদার প্রেমিক আকাশ মোল্লাকে বলে যে, আমি তো সনাতন ধর্মের লোক তখন প্রেমিক আকাশ মোল্লা বলে যে, তুমি সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করো আমি তোমাকে বিয়ে করবো।

সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ধর্মান্তরিত করে বিয়ে করার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে  এক পর্যায়ে তার বোনের মেয়েকে প্রেমিক আকাশ মোল্লা ও তার সহযোগী একই গ্রামের চান মিয়ার মোল্লার ছেলে মো. লিটন মোল্লা (৪২) গত বছরের নভেম্বর মাসের ৩০ তারিখ বিয়ের প্রলোভন দেখিয়ে তার বোনের মেয়েকে কমলনগর গ্রাম হতে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের আত্রাইল গ্রামের জৈনিক ফাতেমা  আক্তারের বাড়িতে নিয়ে  যাই।

সেখানে গিয়ে প্রেমিক আকাশ মোল্লা পরের দিন তাকে মানিকগঞ্জ নিয়ে কোর্টের মাধ্যমে বিয়ে করবে বলে রাতভর একাধিক ধর্ষণ করে । পরের দিন তাকে বিয়ে না করে প্রেমিক আকাশ মোল্লা ও তার সহযোগী মিলন মোল্লা ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন. একজন হিন্দু নাবালিকা মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে একজন মুসলিম যুবক তাকে ধর্ষণ করেছে বলে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষিতার খালা রিতা শিকদার ।মামলার তদন্তকারী অফিসার ধর্ষণকারী আকাশ মোল্লাকে গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au