অস্ট্রেলিয়া

আজহারীর পর সিডনির ‘এ লিগ্যাসি অফ ফেইথ’ অনুষ্ঠানে শায়খ আহমদুল্লাহ’র প্রবেশ নিষিদ্ধ

ইহুদিবিরোধী মন্তব্যের অভিযোগে সমালোচিত শায়খ আহমাদুল্লাহ—এক সপ্তাহে দ্বিতীয় ধর্মীয় বক্তাকে ঘিরে বিতর্ক

  • 5:16 pm - April 05, 2026
  • পঠিত হয়েছে:৫৪৫ বার
সিডনির অনুষ্ঠান শুরুর মাত্র এক ঘণ্টা আগে The Telegraph–এর এক্সক্লুসিভ প্রতিবেদনে শায়খ আহমাদুল্লাহর বিরুদ্ধেও মিজানুর রহমান আজহারীর মতো ইহুদিদের নিয়ে ‘হেট স্পিচ’-এর অভিযোগ তোলা হয়। ছবি: সংগৃহীত Facebook post

মেলবোর্ন, ৫ এপ্রিল: ইহুদিদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সমালোচিত এক ইসলামিক বক্তাকে অস্ট্রেলিয়ায় ভিজিটর ভিসা দেওয়াকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। একই ধরনের মন্তব্যের কারণে আরেকজন ধর্মীয় বক্তাকে সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার পরপরই এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সানডে হেরাল্ড সান জানিয়েছে, বাংলাদেশি বক্তা শায়খ আহমাদুল্লাহকে মেলবোর্নে দেখা গেছে। বাংলাদেশী ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ “A Legacy of Faith (এ লিগ্যাসি অফ ফেইথ)” শীর্ষক বক্তৃতা সফরে অংশ নেন। শুক্রবার (৩ এপ্রিল) মেলবোর্নে আইপিডিসির (IPDC) অনুষ্ঠানে সফলভাবে বক্তব্য রাখলেও শনিবার (৪ এপ্রিল) বিকেলে সিডনির অনুষ্ঠানে তিনি অংশ নেননি। এর বদলে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি ভক্তদের ধৈর্য ধরার আহ্বান জানান।

সিডনিতে নির্ধারিত অনুষ্ঠান শুরুর মাত্র এক ঘণ্টা আগে অস্ট্রেলিয়ার প্রভাবশালী গণমাধ্যম The Telegraph একটি এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে মিজানুর রহমান আজহারীর মতোই শায়খ আহমদুল্লাহর বিরুদ্ধেও ইহুদিদের নিয়ে ‘হেট স্পিচ’ দেওয়ার অভিযোগ উত্থাপন করা হয়। এই সফরটি দেশজুড়ে আয়োজন করেছে ইসলামিক প্রাকটিস এন্ড দাওয়াহ সার্কেল, IPDC (Islamic Practice and Dawah CircleIslamic Practice and Dawah Circle)

জানা গেছে, শনিবার সন্ধ্যায় সিডনিতে তাঁর বক্তব্য দেওয়ার কথা ছিল। গত এক সপ্তাহে তিনিই দ্বিতীয় ইসলামিক বক্তা, যিনি ইহুদিবিরোধী মন্তব্যের অভিযোগ থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন।

এর আগে বাংলাদেশি আরেক ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারি, যিনি ইহুদিদের “বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী” বলে মন্তব্য করেছিলেন এবং হিটলারের প্রশংসা করেছিলেন বলে অভিযোগ রয়েছে, তাকেও ভিসা দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে বৃহস্পতিবার দেশ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে এবং ভবিষ্যতে অস্ট্রেলিয়ায় প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে।

আজহারিও “এ লিগ্যাসি অফ ফেইথ” সফরের প্রধান বক্তাদের একজন হিসেবে তালিকাভুক্ত ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আহমাদুল্লাহর পূর্বের কিছু বক্তব্যের ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, তিনি দাবি করেছেন যে ইহুদিরা “বিশ্বজুড়ে অস্থিরতা সৃষ্টি করছে” এবং বিভিন্ন সংঘাতের পেছনে তাদের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন। এমনকি তিনি দাবি করেন, “কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অন্য যেকোনো সম্প্রদায়ের তুলনায় ইহুদিদের বিরুদ্ধে বেশি সমালোচনা রয়েছে।”

এদিকে অস্ট্রেলিয়ার সিনেটর মাইকেলিয়া ক্যাশ এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এটা যেন বিশ্বাসই করা যাচ্ছে না—আলবেনিজ লেবার সরকারের আমলে আবারও একজন ইসলামিক ঘৃণাবাদী বক্তাকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। আসলে কী হচ্ছে?”

তিনি আরও বলেন, “অস্ট্রেলিয়া একটি পশ্চিমা দেশ, যার নিজস্ব মূল্যবোধ রয়েছে। কেউ যদি এখানে এসে ঘৃণা ছড়াতে বা সেই মূল্যবোধকে ক্ষুণ্ন করতে চায়, তাহলে তাকে কখনোই দেশে প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয়।”

সরকারের সমালোচনা করে ক্যাশ অভিযোগ করেন, “এই সরকার তখনই পদক্ষেপ নেয়, যখন বিষয়টি প্রকাশ্যে আসে। আর তখন তারা কেবল ক্ষতি হওয়ার পর তা সামাল দেওয়ার চেষ্টা করে।”

অস্ট্রেলিয়ার সিনেটর মাইকেলিয়া ক্যাশ এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। Facebook

শেষে তিনি বলেন, “অস্ট্রেলিয়ার মানুষ এর চেয়ে ভালো কিছু পাওয়ার অধিকার রাখে।”

এই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কমিউনিটির একাধিক সদস্য জানিয়েছেন, “ঘৃণামূলক বক্তব্য প্রদানকারী বক্তাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অস্ট্রেলিয়ার লেবার সরকারের সমালোচনা করছেন, এ ধরনের বিতর্কিত ইসলামিক বক্তাদের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করছেন। এ বিষয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মন্তব্য চাওয়া হয়েছে, তবে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au