সর্বশেষ

কবিতা

বাংলার বৈশাখ, বাঙালির বৈশাখ

লেখক- তুষার রায়

  • 2:15 pm - April 18, 2026
  • পঠিত হয়েছে:২৫২ বার
বাংলার বৈশাখ, বাঙালির বৈশাখ। ছবিঃ সংগৃহীত

বাংলার বৈশাখ আসে, শেষচৈত্রের তপ্ত-নিঃশ্বাসে,

বাঙালির বৈশাখ আসে, তবুও প্রাণের বিপুল উচ্ছ্বাসে।

 

বাংলার বৈশাখ আসে, নিদাঘের দাবদাহ-ত্রাসে,

বাঙালির বৈশাখ আসে, তবু বিচিত্র বর্ণের অনুপ্রাসে!

 

বাংলার বৈশাখ আসে, তপ্ত-রুদ্র তাপসনিঃশ্বাসে,

বাঙালির বৈশাখ আসে, দানব-ভ্রূকুটি হেনে অট্টহাসে।

 

বাংলার বৈশাখ আসে, কৃষ্ণচূড়ায়, অশোক-শিমুল-পলাশে,

বাঙালির বৈশাখ আসে, ঘরে-ঘরে, প্রাণে-প্রাণে নূতন আশ্বাসে।

 

বাংলার বৈশাখ আসে, আগুনঝরা উন্মাদ প্রলয়বাতাসে

বাঙালির বৈশাখ আসে, শুচিশুদ্ধ প্রাণের স্নিগ্ধ আভাসে।

 

বাংলার বৈশাখ আসেই, সময় যতই হোক বিরূপ,

বাঙালির বৈশাখ আসেই, বলে ‘আমি মঙ্গলের প্রতিরূপ’।

 

বাংলার বৈশাখ আসবেই, বাংলার অবুঝ-সবুজ প্রাণে,

বাঙালির বৈশাখ আসবেই, মরমী কবি-শিল্পীর গানে গানে।

 

মধুর সৌরভে, অতুল গৌরবে, রাজসিক বেশে এসেছে বৈশাখ,

বাজাও বাজাও ভগ্নি-জননী, তোমার কল্যাণ-হাতে মঙ্গলশাঁখ।

 

ক্যানবেরা, পয়লা বৈশাখ ১৪৩৩। ১৪ এপ্রিল ২০২৬।

এই শাখার আরও খবর

মোদির বাসভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কার বিক্ষোভ

মেলবোর্ন, ২১ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। শিক্ষার্থীদের…

চিরন্তন ডাক

মেলবোর্ন, ২১ জুলাই:  বাএই ডাক সত্যের, এই ডাক জাগরণের, এই ডাক ভালোবাসা আর দেশপ্রেমের। রক্তে কেনা মাটি ডাকছে আয় কাছে, ঘরে বসে থাকার সময় আজ…

প্রধানমন্ত্রী হওয়ার আত্মবিশ্বাস পলিন হ্যানসনের, মুসলিম অভিবাসন নিয়ে ফের বিতর্কিত মন্তব্য

মেলবোর্ন, ২১ জুলাই: অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশন-এর নেতা সিনেটর পলিন হ্যানসন বলেছেন, সুযোগ পেলে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। একই…

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে বাংলাদেশের চিঠি

মেলবোর্ন, ২১ জুলাই: বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে দেশে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিক ভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। ২০২৪ সালের আন্দোলন সংক্রান্ত…

ভারতে খ্রিস্টান নির্যাতনের অভিযোগে ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ

মেলবোর্ন, ২১ জুলাই- ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গে গির্জা ও খ্রিস্টান সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ ও সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন (বিসিএ)। এ ঘটনার…

মিরাজ শেখ নিখোঁজ: মানবাধিকার প্রতিশ্রুতির প্রথম বড় পরীক্ষায় বিএনপি

মেলবোর্ন, ২১ জুলাই: উপকূলীয় জেলে মিরাজ শেখের কথিত নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, ২০২৪ সালের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au