বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ২ হিন্দু ব্যক্তির মরদেহ উদ্ধার

  • 6:57 pm - May 19, 2026
  • পঠিত হয়েছে:২১০ বার
মরদেহ উদ্ধার। প্রতিকী ছবি

মেলবোর্ন, ১৯ মে- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলায় পৃথক ঘটনায় দুই হিন্দু ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজন দীর্ঘদিনের অসুস্থতায় ভুগে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে পারিবারিক কলহের জেরে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১৮ মে) দুই উপজেলার পৃথক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি গির্জাপাড়া গ্রামের বাসিন্দা সুশীল চন্দ্র রায় দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, প্রায় ১৮ বছর ধরে নানা ধরনের রোগে আক্রান্ত ছিলেন তিনি। দীর্ঘদিনের শারীরিক কষ্ট ও মানসিক হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে তিনি কীটনাশক পান করেন। পরে অসুস্থ অবস্থায় তাকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের ছোট ভাই মলিন চন্দ্র রায় জানান, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তার বড় ভাই। নানা ধরনের চিকিৎসা নেওয়ার পরও শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে পরিবারের ধারণা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে রানীশংকৈল উপজেলার ৩ নম্বর হোসেনগাঁও ইউনিয়নের উজধারী গ্রামে স্বপন কুমার রায় নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স ছিল ২০ বছর। তিনি পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন এবং সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে ফিরেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপনের স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় তিনি কিছুদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার রাতে স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসা নিয়ে স্বপনের সঙ্গে পরিবারের সদস্যদের মনোমালিন্য হয়। পরে রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়লে নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

দুই উপজেলার পৃথক এই মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে তরুণ স্বপন কুমার রায়ের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au