বাংলাদেশ

মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন

  • 3:25 am - May 25, 2026
  • পঠিত হয়েছে:২৯৪ বার
নাইক্ষ্যংছড়ি সীমান্ত ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫মে-  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ভয়াবহ স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় নিহতদের শরীরের নিচের অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। এ ঘটনায় সীমান্তজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।

রোববার (২৪ মে) দুপুরে ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন অংক্যমং তঞ্চঙ্গ্যা (৪০), চিংক্ষ্যং তঞ্চঙ্গ্যা (৩২) ও চপোচিং তঞ্চঙ্গ্যা ওরফে লেরাইয়া (৩৫)। তাদের সবার বাড়ি ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়ায়।

স্থানীয় লোকজন, জনপ্রতিনিধি ও প্রশাসন সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তসংলগ্ন একটি ফলের বাগানে কাজ করতে যান কয়েকজন বাগানচাষি। এ সময় হঠাৎ একটি শক্তিশালী বিস্ফোরণে একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করতে দৌড়ে গেলে পরপর আরও দুটি মাইন বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে নিহতদের শরীরের বিভিন্ন অংশ। বিস্ফোরণের পর আশপাশের শ্রমিক ও গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক জাফর ইকবাল জানান, সীমান্ত এলাকায় ফলের বাগানে কাজ করার সময় এই মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থলমাইনে পা পড়ার কারণেই বিস্ফোরণ হয়েছে।

ঘুমধুম ইউনিয়নের সাবেক সদস্য বাবুল কান্তি চাকমা বলেন, সীমান্তসংলগ্ন শূন্যরেখার আশপাশের মানুষ জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ফলের বাগান ও কৃষিকাজ করে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে মাইন বিস্ফোরণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তিনি জানান, গত বছরও বাগানে কাজ করতে গিয়ে দুই ব্যক্তি নিখোঁজ হন। এছাড়া এক নারী মাইন বিস্ফোরণে দুই পা হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের সদস্যরা দাবি করেছেন, বিস্ফোরণের ঘটনাস্থল শূন্যরেখার ভেতরে হলেও এটি বাংলাদেশের সীমান্তঘেঁষা এলাকা। সেখানে কীভাবে শক্তিশালী স্থলমাইন স্থাপন করা হলো, তা তদন্ত করা প্রয়োজন বলে তারা মনে করছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে কারা এসব মাইন পুঁতেছে বা কীভাবে সেখানে বিস্ফোরক এল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au