বিশ্ব

জালিয়াতি করে নিউজিল্যান্ডে বসবাস, ২০ বছর পর ধরা বাংলাদেশি দম্পতি

  • 9:03 pm - March 24, 2025
  • পঠিত হয়েছে:১৭৭ বার

অভিবাসন ও পরিচয় জালিয়াতি করে ২০ বছর ধরে নিউজিল্যান্ডে বসবাসের অপরাধে দেশটিতে দোষী সাব্যস্ত হয়েছেন এক বাংলাদেশি দম্পতি। তাদের বিরুদ্ধে ৪০টি অভিযোগ আনা হয়েছে।

তথ্য জালিয়াতি করে ভিসা নিয়ে নিউজিল্যান্ডে বসবাসের পাশাপাশি একসময় নাগরিকত্বও পেয়ে গিয়েছিলেন তারা। দোষী সাব্যস্ত হওয়ার পর আগামী মে মাসের শেষের দিকে ওই বাংলাদেশি দম্পতির বিরুদ্ধে রায় ঘোষণা করবেন আদালত।

সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, পরিবারের সদস্যের পরিচয় ব্যবহার করে কাজ করার ভিসা — এবং অবশেষে নাগরিকত্ব — পাওয়ার জন্য চক্রান্ত উন্মোচিত হওয়ার পর ২০ বছর ধরে অভিবাসন ও পরিচয় জালিয়াতির ৪০টি অভিযোগে এক বাংলাদেশি দম্পতিকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

অভিযুক্ত ও বাংলাদেশি দম্পতির নাম জাহাঙ্গীর আলম এবং তাজ পারভিন শিল্পী। নিউজিল্যান্ডের ইমিগ্রেশনের ছয় বছরের তদন্তের পর জাহাঙ্গীর এবং শিল্পীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অকল্যান্ড জেলা আদালতে ১৩ দিনের জুরি বিচারের পর গত শুক্রবার তাদের দোষী সাব্যস্ত করা হয়।

জাহাঙ্গীর আলম কীভাবে তার ভাইয়ের পরিচয় ব্যবহার করে নিউজিল্যান্ডে ভিজিটর ভিসা পেয়েছিলেন এবং দেশটিতে প্রবেশ করেছিলেন শুনানিতে সেসবই শোনেন আদালত। এছাড়া নিউজিল্যান্ডে প্রবেশের পর ওয়ার্ক পারমিট, রেসিডেন্স ভিসা এবং শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের নাগরিকত্ব এবং নিউজিল্যান্ডের দুটি পাসপোর্ট অর্জনের বিষয়টিও শোনেন আদালত।

নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, জাহাঙ্গীর আলম তার স্ত্রী শিল্পীর জন্য ১৪টি ইমিগ্রেশন পারমিট ও ভিসার আবেদন এবং তার মায়ের জন্য আবেদনেও এই পরিচয় ব্যবহার করেছিলেন। অভিযুক্ত এই দম্পতি জানতেন যে— জাহাঙ্গীর আলম নিউজিল্যান্ডের ইমিগ্রেশনে আবেদনগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার আসল পরিচয়ের গোপনের পাশাপাশি অন্যান্য মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যও ব্যবহার করছেন।

ইমিগ্রেশন কমপ্লায়েন্স অ্যান্ড ইনভেস্টিগেশনস-এর জেনারেল ম্যানেজার স্টিভ ওয়াটসন বলেন, অভিযুক্ত দম্পতিকে দোষী সাব্যস্ত করাটা একটি জোরালো বার্তা দিয়েছে। আর তা হচ্ছে— ইমিগ্রেশন নিউজিল্যান্ডকে ভুল তথ্য সরবরাহ করা হলে তা সহ্য করা হবে না।

ওয়াটসন বলেন, “এই ধরনের অপরাধমূলক কাজ ইমিগ্রেশন ব্যবস্থার মূলে আঘাত করে, এর অখণ্ডতাকে ক্ষুণ্ন করে। আমরা আশা করি আবেদনকারীরা সৎ এবং সম্পূর্ণ তথ্য প্রদান করবেন যাতে ভিসা পাওয়ার জন্য বা নিউজিল্যান্ডে প্রবেশের অনুমতি পাওয়ার জন্য প্রয়োজনীয় বাধ্যবাধকতা পূরণ হয়।”

তিনি আরও বলেন, “কেউ ইমিগ্রেশন নিউজিল্যান্ডকে মিথ্যা তথ্য প্রদান করলে তার বিরুদ্ধে তদন্ত করা হবে এবং তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করা হবে।”

ওয়াটসন বলেন, এই ধরনের তদন্ত অত্যন্ত জটিল। তিনি বলেন, “আমাদের নিবেদিতপ্রাণ তদন্তকারী দলের জন্য আমি অবিশ্বাস্যভাবে গর্বিত, যারা এই মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করেছে এবং অবশেষে ছয় বছর পর এটি আদালতে উপস্থাপন করেছে।”

তিনি আরও বলেন, “আমরা এই অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত করতে সক্ষম হয়েছি, আরও অপরাধ সংঘটিত হওয়া রোধ করতে পেরেছি এবং শেষ পর্যন্ত আলম ও শিল্পীকে জবাবদিহি করতে পেরেছি।”

নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, জাহাঙ্গীর আলমের আসল নাম এবং জন্ম তারিখ এখনও অজানা রয়ে গেছে, কেন তিনি তার আসল পরিচয় গোপন করেছিলেন তাও এখনও অজানা। অভিযুক্ত আলম এবং শিল্পীকে চলতি বছরের ২২ মে সাজা দেওয়া হবে।

এই শাখার আরও খবর

পাঁচ মাস আগে জামিনে বেরিয়ে এবার নিজের ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত বাবাকে ছুরিকাঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলের বিরুদ্ধে। এ সময় বাবাকে রক্ষা করতে…

কোপানোর পর গুলি, ঘটনাস্থলেই যুবদল কর্মীর মৃত্যু

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে মুহাম্মদ করিম নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে একদল সন্ত্রাসী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ৪ থেকে ৫টি মোটরসাইকেলে করে আসা…

আইসিটি শুনানিতে জলদস্যুকে কীভাবে রাষ্ট্রপক্ষের সাক্ষী বানানো হলো?

আলকাস মালিকের মৃত্যুর ১৫ বছর পর সেই ঘটনার বর্ণনা কি হঠাৎ বদলে গেছে? সুন্দরবনের জলদস্যু দল ‘রাজু বাহিনী’র সঙ্গে যুক্ত ট্রলারচালক আব্বাস মালিক এখন মানবতাবিরোধী…

সাভারে শিশু ধর্ষণ মামলায় এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেপ্তার নেই

ঢাকার সাভারে এক শিশু মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার এক সপ্তাহ পর মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদ্রাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত ১০ জনের কাউকেই এ…

স্পেনের উপকূলে ভাসমান নৌকা থেকে ৮০ মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলের কাছে ভাসমান একটি নৌকা থেকে ৮০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। একই নৌকা থেকে ৪৪ জনকে…

শুভ জন্মাষ্টমী আজ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au