বাংলাদেশ

১৫ দিন পর

চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপ করা সেই আহত তরুণের মৃত্যু

  • 7:29 pm - June 22, 2026
  • পঠিত হয়েছে:১৫৬ বার
চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপ করা সেই আহত তরুণের মৃত্যু। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ জুন- রাজধানীর শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত তরুণ সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রায় ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল ৭টার দিকে সাজিদের মৃত্যু হয়। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কাফরুল থানাকে অবহিত করা হয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জুন দিবাগত রাতে শেওড়াপাড়া এলাকায় মোটরসাইকেলে চলাচলের সময় সাজিদকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। ইটের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থার অবনতি ঘটতে থাকলে শেষ পর্যন্ত সোমবার সকালে তিনি মারা যান।

স্বজনদের অভিযোগ, ঘটনাটি ছিল পরিকল্পিত হামলা। তাঁদের দাবি, ঘটনার সঙ্গে জড়িত হিসেবে এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীর নাম উঠে এসেছে। এসব ব্যক্তির বিরুদ্ধে কাফরুল থানায় একাধিক মামলা রয়েছে বলেও তারা জানতে পেরেছেন।

পরিবারের সদস্যরা জানান, সম্পত্তি–সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে বলে তাঁদের সন্দেহ। একই সঙ্গে ঘটনার কয়েক দিন আগে এলাকার কয়েকজন যুবক সাজিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা শুরু করেছিলেন। এসব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করা হলে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন সম্ভব হবে বলে তাঁদের বিশ্বাস।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে মো. ফয়সাল ওরফে কালু প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যবসায়িক বিরোধের কারণে সাজিদের ওপর হামলা চালানোর কথা স্বীকার করেছেন। পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা সংঘটিত হয়েছিল।

এ ঘটনায় গ্রেপ্তার তিন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁরা হলেন মো. পারভেজ, আনোয়ার হোসেন বাবু এবং মো. ফয়সাল ওরফে কালু।

নিহত সাজিদ চৌধুরী রাফি রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর বাবা শামসুল চৌধুরী ও মা তানিয়া সিকদারের একমাত্র সন্তান ছিলেন তিনি।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ এবং অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au