বিশ্ব

ভার্জিনিয়া জিউফ্রের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত দাবি পরিবারের, করোনিয়াল ইনকোয়েস্টের আবেদন

  • 2:01 am - July 07, 2026
  • পঠিত হয়েছে:১১৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৭ জুলাই-  যৌন নিপীড়ন ও মানবপাচার মামলার অন্যতম আলোচিত ভুক্তভোগী ভার্জিনিয়া জিউফ্রের মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে তার পরিবার। তারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ন্যায়বিচারের জন্য লড়াই করা জিউফ্রেকে শেষ পর্যন্ত রক্ষা করতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট ব্যবস্থা। এ কারণে তার মৃত্যুর প্রকৃত পরিস্থিতি উদঘাটনে করোনিয়াল ইনকোয়েস্ট (মৃত্যু তদন্ত) পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে পশ্চিম অস্ট্রেলিয়ার করোনারের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়ে বলা হয়েছে, ২০২৫ সালের এপ্রিলে পার্থ শহরের উত্তরে নিজ মালিকানাধীন একটি খামারবাড়িতে ৪১ বছর বয়সে ভার্জিনিয়া জিউফ্রের মৃত্যু ঘটে। মৃত্যুর আগে তিনি পারিবারিক সহিংসতা-সংক্রান্ত একটি আইনি মামলার মুখোমুখি ছিলেন। পরিবারের দাবি, তার জীবনের শেষ সময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যর্থতা ও পর্যাপ্ত সহায়তার অভাব তাকে চরম সংকটের মধ্যে ফেলে দেয়।

ভার্জিনিয়া জিউফ্রে আন্তর্জাতিকভাবে পরিচিতি পান মার্কিন অর্থলগ্নিকারী ও দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মাধ্যমে। তিনি অভিযোগ করেছিলেন, কিশোরী বয়সে এপস্টেইন ও তার সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল তাকে প্রভাবশালী ব্যক্তিদের কাছে যৌন নিপীড়নের উদ্দেশ্যে পাচার করেছিলেন। সেই অভিযোগের মধ্যে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর নামও উঠে আসে। যদিও প্রিন্স অ্যান্ড্রু সব অভিযোগ অস্বীকার করেন এবং তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ গঠন করা হয়নি। পরে জিউফ্রের দায়ের করা দেওয়ানি মামলা আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয়।

মৃত্যুর প্রায় ছয় মাস পর প্রকাশিত হয় ভার্জিনিয়া জিউফ্রের আত্মজীবনী নোবডিজ গার্ল’, যেখানে তিনি শৈশব থেকে শুরু করে দীর্ঘদিনের নির্যাতন, এপস্টেইনের নেটওয়ার্কে জড়িয়ে পড়া এবং ন্যায়বিচারের জন্য তার সংগ্রামের বর্ণনা তুলে ধরেছেন।

জিউফ্রের ভাই স্কাই রবার্টস ও ভাবি আমান্ডা রবার্টস তাদের আবেদনে উল্লেখ করেছেন, তার মৃত্যুর পেছনে সম্ভাব্য প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, মানসিক সহায়তার ঘাটতি এবং আইনি প্রক্রিয়ার প্রভাব নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। তাদের মতে, এ তদন্ত শুধু জিউফ্রের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনই করবে না, বরং ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতিতে ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিবারের এই আবেদনের পর বিষয়টি নিয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার করোনারের কার্যালয় কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন নজর রয়েছে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au