বিশ্ব

জর্ডানে মার্কিন সেনা নিহতের পর পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা তুঙ্গে

  • 6:06 pm - July 19, 2026
  • পঠিত হয়েছে:১২৮ বার
জর্ডানে মার্কিন সেনা নিহতের পর পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা তুঙ্গে।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জুলাই- জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর জেরে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনাগুলোতে নতুন দফায় বিমান হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইরানও কুয়েতে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে। টানা কয়েক দিনের পাল্টাপাল্টি সামরিক অভিযানে অঞ্চলজুড়ে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সর্বশেষ অভিযানে ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা অবকাঠামো এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী, এসব হামলার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইরানের হুমকি কমিয়ে আনা এবং জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার দ্রুত জবাব দেওয়া।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা হয়েছে। একই সঙ্গে ইরানের সেনাবাহিনী কুয়েতে অবস্থিত ক্যাম্প উদাইরি এবং আলি আল সালেম বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। ইরানের দাবি, এটি ছিল মার্কিন হামলার পাল্টা প্রতিক্রিয়া।

জর্ডানে হামলার বিষয়ে সেন্টকম জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত হন এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তাদের আত্মত্যাগ যুক্তরাষ্ট্রের সংকল্পকে আরও দৃঢ় করবে।

চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। এর আগে নিখোঁজ হওয়া এক মার্কিন নৌবাহিনীর পাইলটকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত তিন সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটিতে অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন। সংঘাতের মধ্যে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ তুলেছে। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতেই হামলা চালিয়েছে।

উল্লেখ্য, গত জুনে উভয় দেশের মধ্যে একটি প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি হলেও কয়েক সপ্তাহের মধ্যেই তা ভেঙে পড়ে। এরপর থেকে হামলা-পাল্টা হামলার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধিতে আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্যিক নৌপরিবহন নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au