বাংলাদেশ

মাছ ধরার কথা বলে শিশুকে ডেকে নিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, সেফটি ট্যাংক থেকে উদ্ধার

  • 11:39 pm - July 19, 2026
  • পঠিত হয়েছে:১৩৫ বার
সাতক্ষীরার কলারোয়ায় পূর্ববিরোধের জেরে ১২ বছর বয়সী এক শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জুলাই-  সাতক্ষীরার কলারোয়ায় পূর্ববিরোধের জেরে ১২ বছর বয়সী এক শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মাছ ধরার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে তার মাথায় ইট ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মৃত ভেবে একটি নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে ফেলে রেখে যাওয়ার অভিযোগ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা রাতেই শিশুটিকে জীবিত উদ্ধার করেন। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) উপজেলার কেরালকাটা ইউনিয়নের সিংগা গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন শনিবার শিশুটির বাবা খায়রুল জামান বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযুক্ত আবু হুরাইরা ওরফে রাসেল (২৫)কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাসেলের মাছের ঘের থেকে মাছ ধরা নিয়ে খায়রুল জামানের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে রাসেল মাছ ধরার কথা বলে খায়রুলের ছেলে অরিদ হাসানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সন্ধ্যা পর্যন্ত অরিদ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে গ্রামের এক বাসিন্দার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে একটি নির্মাণাধীন ভবনে গিয়ে খোঁজ শুরু করেন স্বজনরা। একপর্যায়ে ভবনের পেছনে থাকা সেফটি ট্যাংক থেকে ক্ষীণ শব্দ শুনে তারা ঢাকনা খুলে অরিদকে উদ্ধার করেন। পরিবারের দাবি, তখন তার মাথায় রক্তাক্ত জখম ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।

গুরুতর আহত অবস্থায় অরিদকে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় অরিদ পরিবারের সদস্যদের জানান, রাসেল তাকে মাছ ধরার কথা বলে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র ও ইট দিয়ে আঘাত করেন। পরে তাকে মৃত ভেবে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে ফেলে রেখে পালিয়ে যান।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au