বিশ্ব

সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

  • 11:47 pm - July 19, 2026
  • পঠিত হয়েছে:৪৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জুলাই- ইরানে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার দেশটির বিচার বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, এরফান এসফান্দিয়ারি ও গোল-মোহাম্মদ মোহাম্মদিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত জানুয়ারিতে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনার দায়ে তাদের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়েছিল।

ইরানের বিচার বিভাগের দাবি, মধ্যাঞ্চলীয় ইসফাহান শহরে বিক্ষোভ চলাকালে ওই দুই ব্যক্তি কয়েকজন পুলিশ কর্মকর্তাকে রশি দিয়ে রাস্তার সাইনপোস্টের সঙ্গে বেঁধে রাখেন। পরে তাদের ওপর পাথর নিক্ষেপ করে আহত করা হয় এবং শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাদের এসব অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

বিচার বিভাগের অভিযোগ, ঘটনার ভিডিও তারা নিজেদের মোবাইল ফোনে ধারণ করে বিদেশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে পাঠিয়েছিলেন। তবে বিবৃতিতে তাদের গ্রেপ্তারের সময়, বয়স কিংবা বিচার প্রক্রিয়ার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইরানে গত বছরের শেষ দিকে দ্রব্যমূল্য বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন পরে সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। জানুয়ারিতে আন্দোলন আরও তীব্র হলে দেশজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। ইরানি কর্তৃপক্ষ ওই সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে এবং ঘটনাগুলোকে বিদেশি মদদপুষ্ট কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করে।

অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দাবি, ওই বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী সরাসরি গুলি চালায় এবং এতে বহু মানুষের প্রাণহানি ঘটে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এবং সামরিক সংঘাতের পর দেশটিতে বিক্ষোভে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস এবং টুগেদার এগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি (ইসিপিএম)-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইরানে অন্তত ১ হাজার ৬৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সূত্র: এএফপি।

এই শাখার আরও খবর

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের একাদশে নেই কোন বাড়তি চমক

মেলবোর্ন, ২০ জুলাই- কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের একই শুরুর একাদশ ধরে রেখেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের শুরুর একাদশ ঘোষণা করেছেন প্রধান…

মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা নিয়ে বিতর্ক, পরিকল্পনার বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২০ জুলাই- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে ৩০ বছর বা তার বেশি বয়সী সক্রিয় ও রিজার্ভ সেনাসদস্যদের জন্য বার্ষিক টেস্টোস্টেরন-ঘাটতি পরীক্ষা চালুর পরিকল্পনা নতুন…

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

মেলবোর্ন,২০ জুলাই- ফুটবল বিশ্বকাপ ২০২৬ এখন শেষ প্রান্তে। শিরোপা নির্ধারণী মহারণে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। দলীয় শ্রেষ্ঠত্বের পাশাপাশি ব্যক্তিগত সাফল্যের লড়াইও এখন তুঙ্গে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au