বাংলাদেশ

ভারী বৃষ্টিপাতে সিলেট-নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা

  • 8:11 pm - July 20, 2026
  • পঠিত হয়েছে:১৮ বার
কক্সবাজারে বন্যায় দুই শিশুর মৃত্যু। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ জুলাই- তিন নদীর চার স্টেশনে পানি বিপৎসীমার ওপরে; আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কয়েকটি অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করা হচ্ছে। দেশের তিনটি নদীর চারটি পর্যবেক্ষণ স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় দেশের কয়েকটি অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র

সোমবার (২০ জুলাই) প্রকাশিত কেন্দ্রটির নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, বর্তমানে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও মারকুলি (সুনামগঞ্জ), সুরমা নদীর ছাতক (সুনামগঞ্জ) এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এফএফডব্লিউসি জানায়, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী দুই দিনে আরও বাড়তে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীতীরবর্তী নিম্নাঞ্চলের কোথাও কোথাও আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বৃদ্ধি পেলেও কুশিয়ারা নদীর পানি কিছুটা কমেছে। তবে আগামী তিন দিনে উভয় নদীর পানিই আবার বাড়তে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জের কিছু এলাকায় নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করে চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে। এ ছাড়া সারিগোয়াইন, যাদুকাটা, জিঞ্জিরাম, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানিও বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জের কিছু এলাকায় এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি কিংবা বিদ্যমান বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে। এদিকে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও পদ্মা নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী পাঁচ দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের কিছু স্থানে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, মহানন্দা, যমুনেশ্বরী, আত্রাই ও ঘাঘট নদীর পানিও বাড়ছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নওগাঁ ও নাটোর জেলার কিছু এলাকায় আত্রাই ও ছোট যমুনা নদীর পানি সতর্কসীমায় পৌঁছে নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে সাঙ্গু, হালদা ও মাতামুহুরী নদীর পানিও দ্রুত বৃদ্ধি পেতে পারে।

এই শাখার আরও খবর

আমদানি-রফতানি কমেছে: কোন পথে যাচ্ছে দেশের বৈদেশিক বাণিজ্য?

মেলবোর্ন, ২১ জুলাই- বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে একদিকে আমদানি ও শিল্প বিনিয়োগে স্থবিরতা, অন্যদিকে প্রত্যাশার তুলনায় দুর্বল রফতানি প্রবৃদ্ধি অর্থনীতির জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। শিল্পের কাঁচামাল…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা: বাণিজ্যিক জাহাজে নিহত ৪ ভারতীয় নাবিক

মেলবোর্ন, ২১ জুলাই-  ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন ভারতীয় নাবিক…

বাংলাদেশে প্রথম গুমের অভিযোগ, স্বাধীন তদন্তের আহ্বান এইচআরডব্লিউর

মেলবোর্ন, ২১ জুলাই-  আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের সুন্দরবনসংলগ্ন এলাকা থেকে নিখোঁজ জেলে মিরাজ শেখের ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের আহ্বান…

নড়াইলে ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

মেলবোর্ন, ২১ জুলাই: নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুর মরদেহ প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে শিশুটিকে…

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম, প্রথম ভাষণেই দিলেন ১০ বছরের জাতীয় পরিকল্পনার ঘোষণা

মেলবোর্ন, ২১ জুলাই-  যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার (স্থানীয় সময়) দুপুরে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au