বিশ্ব

ফ্রান্সে গণউচ্ছেদ, স্পেনে জাতীয় জরুরি অবস্থা

ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, নিরাপদ আশ্রয়ে লাখো মানুষের ছুটে চলা

  • 1:47 am - July 25, 2026
  • পঠিত হয়েছে:১৯৮ বার
ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, নিরাপদ আশ্রয়ে লাখো মানুষের ছুটে চলা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ জুলাই:  ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ফ্রান্সে উপকূলীয় পর্যটন এলাকা থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে রাজধানী মাদ্রিদের কাছাকাছি একাধিক দাবানল একীভূত হওয়ায় প্রথমবারের মতো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আটলান্টিক উপকূলের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্যাপ ফেরে (Cap Ferret) উপদ্বীপ সম্পূর্ণ খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গাড়ি ও নৌকায় করে হাজার হাজার মানুষ নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার শুরু হওয়া দাবানলে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। গিরন্দ অঞ্চলের প্রশাসন আগুনকে “এক্সএক্সএল দাবানল” হিসেবে বর্ণনা করেছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ জানান, ক্যাপ ফেরে উপদ্বীপ থেকে প্রায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। এ পর্যন্ত ৫৩টি বাড়ি ও একটি ক্যাম্পসাইট আগুনে ধ্বংস হয়েছে। তবে অগ্নিনির্বাপণ কর্মীরা প্রায় দুই হাজার বাড়ি রক্ষা করতে সক্ষম হয়েছেন। এদিকে ফ্রান্সের বিসকারোস ও প্যারেন্টিস-অঁ-বোর্ন এলাকায় আরেকটি বড় দাবানলের কারণে আরও ২৩ হাজারের বেশি মানুষকে বাড়িঘর, ক্যাম্পসাইট, বৃদ্ধাশ্রম ও গ্রীষ্মকালীন শিবির থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসনের আশঙ্কা, প্রবল বাতাস ও ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং শুক্রবারের মধ্যেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা নেই। এ পর্যন্ত সেখানে ১০৫টি বাড়ি ও ভবন আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছে। অন্যদিকে স্পেনে মাদ্রিদের পশ্চিমাঞ্চলে ভিলা দেল প্রাদো ও সান মার্তিন দে ভালদেইগলেসিয়াস এলাকায় ছড়িয়ে পড়া তিনটি দাবানলের মধ্যে দুটি ইতোমধ্যে একীভূত হয়েছে এবং তৃতীয়টিও সেগুলোর সঙ্গে যুক্ত হওয়ার মুখে রয়েছে।

পরিস্থিতির অবনতির কারণে স্পেন সরকার প্রথমবারের মতো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। মাদ্রিদ অঞ্চলের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো এটিকে অঞ্চলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বলে উল্লেখ করেছেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পরিস্থিতিকে “অত্যন্ত সংকটজনক” বলে বর্ণনা করে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও বলেছেন, বিশেষ করে গিরন্দ অঞ্চলে দাবানল পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্সে তিনটি অগ্নি নির্বাপণ বিমান ও দুটি হেলিকপ্টার পাঠিয়েছে। পাশাপাশি স্পেনেও আরও চারটি অগ্নিনির্বাপণ বিমান মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের বর্ণনায় উঠে এসেছে আতঙ্কের চিত্র। গভীর রাতে জরুরি সতর্কবার্তা পাওয়ার পর অনেকেই তড়িঘড়ি করে বাড়ি, তাঁবু ও ব্যক্তিগত মালপত্র ফেলে নিরাপদ স্থানে চলে যান। অনেকের ভাষ্য, শত শত দমকলকর্মীর প্রাণপণ চেষ্টার পরও আগুনের তীব্রতা ছিল নিয়ন্ত্রণের বাইরে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

৩৪ লাখ শিশুকে দ্রুত টিকা দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বাংলাদেশে হাম সংক্রমণ অব্যাহত থাকায় আগের টিকাদান কর্মসূচির সময় টিকা না পাওয়া প্রায় ৩৪ লাখ শিশুকে দ্রুত টিকার আওতায় আনার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা…

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি

শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার এবং বেসামরিক পারমাণবিক প্রযুক্তিতে সহযোগিতা আরও গভীর করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই…

বাংলাদেশে ইসলামপন্থীদের অবস্থান শক্ত হচ্ছে, তারেক রহমান আগুন নিয়ে খেলছেন: সাবেক ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের  সাবেক হাইকমিশনার ভীণা সিক্রি। তাঁর দাবি, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ…

টানা তিন শিরোপার পর কোচিং ছাড়ার ভাবনা ফাগানের

অস্ট্রেলিয়ান ফুটবল লিগ (এএফএল) ক্লাব ব্রিসবেন লায়ন্সকে টানা তৃতীয়বার প্রিমিয়ারশিপ জেতানোর পর ২০২৭ সালে কোচ হিসেবে থাকবেন কি না, তা নিয়ে দ্বিধায় পড়েছেন ক্রিস ফাগান।…

পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, নিহত ১১

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর)…

একদিনে মা-মেয়েসহ সড়কে ঝরল চার প্রাণ, আহত ৩০

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এসব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au