বিশ্ব

মধ্যরাতের ভিডিওতে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

২৪ ঘণ্টায় ৩০ কোটির বেশি ভিউ

  • 6:43 pm - July 25, 2026
  • পঠিত হয়েছে:১৯১ বার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মেলবোর্ন, ২৫ জুলাই: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিও রিল মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বিশ্বরেকর্ড গড়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে প্রকাশিত ৪০ সেকেন্ডের ভিডিওটি প্রথম ২৪ ঘণ্টায় প্রায় ৩০ কোটি ৩০ লাখ বার দেখা হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিওর নতুন বিশ্বরেকর্ড হিসেবে দাবি করা হচ্ছে।

এর আগে এই রেকর্ড ছিল প্রায় ৩০ কোটি ভিউ, যা যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতদল বিটিএস-এর সদস্যদের সঙ্গে সাক্ষাতের একটি রিল ভিডিও দিয়ে গড়েছিলেন। নরেন্দ্র মোদীর ভিডিওটি বর্তমানে প্রায় ৩৩ কোটি ভিউ অতিক্রম করেছে।

ভিডিওটি প্রকাশের পর প্রধানমন্ত্রী মোদীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন করে প্রায় ১০ লাখ (এক মিলিয়ন) অনুসারী যুক্ত হয়েছেন, যা ভিডিওটির ব্যাপক জনপ্রিয়তারই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

ভারতে চলমান নিট (এনইইটি) প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাত ১১টা ৫২ মিনিটে ভিডিওটি প্রকাশ করেন নরেন্দ্র মোদী। সংক্ষিপ্ত ওই ভিডিওতে তিনি প্রশ্নফাঁসের বিরুদ্ধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাবর্ষ নষ্ট না করতে প্রয়োজনীয় ক্ষেত্রে পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তি ও সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালত গঠন এবং কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন-জি-এর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যেই নরেন্দ্র মোদী এই ভিডিওতে ভিন্নধর্মী কৌশল গ্রহণ করেন। তিনি আনুষ্ঠানিক ভাষণের পরিবর্তে অনানুষ্ঠানিক ভঙ্গিতে সেলফি ভিডিও ধারণ করেন এবং সংক্ষিপ্ত, সহজ ও সরাসরি ভাষায় বক্তব্য দেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের সবচেয়ে বেশি সক্রিয় থাকার সময় বিবেচনা করে মধ্যরাতে ভিডিওটি প্রকাশ করেন।

এই কৌশল যে সফল হয়েছে, তা ভিডিওটির রেকর্ডসংখ্যক ভিউ থেকেই স্পষ্ট। ব্যাপক সাড়া পাওয়ার পর ঠিক ২৪ ঘণ্টা পর আবারও ইনস্টাগ্রামে হাজির হন নরেন্দ্র মোদী। এবার তিনি মাত্র ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে শুরুতেই বলেন, ‘ধন্যবাদ বন্ধুরা।’

নতুন ভিডিওতে ভারতের যুবসমাজের ইতিবাচক মতামত, সমর্থন ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের মতামত নেতৃত্ব ও নাগরিকদের সম্পর্ককে আরও দৃঢ় করে এবং গঠনমূলকভাবে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতেও এই যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও প্রাণবন্তভাবে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এই শাখার আরও খবর

৩৪ লাখ শিশুকে দ্রুত টিকা দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বাংলাদেশে হাম সংক্রমণ অব্যাহত থাকায় আগের টিকাদান কর্মসূচির সময় টিকা না পাওয়া প্রায় ৩৪ লাখ শিশুকে দ্রুত টিকার আওতায় আনার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা…

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি

শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার এবং বেসামরিক পারমাণবিক প্রযুক্তিতে সহযোগিতা আরও গভীর করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই…

বাংলাদেশে ইসলামপন্থীদের অবস্থান শক্ত হচ্ছে, তারেক রহমান আগুন নিয়ে খেলছেন: সাবেক ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের  সাবেক হাইকমিশনার ভীণা সিক্রি। তাঁর দাবি, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ…

টানা তিন শিরোপার পর কোচিং ছাড়ার ভাবনা ফাগানের

অস্ট্রেলিয়ান ফুটবল লিগ (এএফএল) ক্লাব ব্রিসবেন লায়ন্সকে টানা তৃতীয়বার প্রিমিয়ারশিপ জেতানোর পর ২০২৭ সালে কোচ হিসেবে থাকবেন কি না, তা নিয়ে দ্বিধায় পড়েছেন ক্রিস ফাগান।…

পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, নিহত ১১

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর)…

একদিনে মা-মেয়েসহ সড়কে ঝরল চার প্রাণ, আহত ৩০

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এসব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au