বিশ্ব

‘শুধু মন্ত্রীর পদত্যাগ নয়, শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারেই স্থায়ী সমাধান’: সোনম ওয়াংচুক

  • 1:00 pm - July 26, 2026
  • পঠিত হয়েছে:৪০ বার
সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৬ জুলাই: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে স্বাগত জানালেও শুধু একজন মন্ত্রীর বিদায়ে দেশের শিক্ষা ব্যবস্থার সংকট দূর হবে না বলে মন্তব্য করেছেন জলবায়ু কর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। তিনি বলেছেন, প্রকৃত পরিবর্তন আনতে হলে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে যাতে প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা আর না ঘটে, সে জন্য সরকার ও নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

ভারতে নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দীর্ঘ ৪৯ দিনের আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়। তবে আন্দোলনের অন্যতম সমর্থক সোনম ওয়াংচুক স্পষ্ট করে জানিয়েছেন, আন্দোলনের উদ্দেশ্য শুধু একজন মন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করা ছিল না, বরং পুরো শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি ও কাঠামোগত পরিবর্তন আনা।

তিনি বলেন, “শুধু পদত্যাগে জাতি গঠন সম্ভব নয়। আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। ভবিষ্যতে যেন প্রশ্নপত্র ফাঁস বা এমন অন্যায় আর না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।” তিনি সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, এই আন্দোলন গণতন্ত্র, জবাবদিহি ও ন্যায়ের পক্ষে জনগণের শক্তির প্রতীক।

গত ৩ মে অনুষ্ঠিত নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় সরকার পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা আয়োজন করলেও আন্দোলনকারীরা দাবি করেন, এতে অসংখ্য শিক্ষার্থীর মানসিক, শিক্ষাগত ও আর্থিক ক্ষতি হয়েছে। বিভিন্ন রাজ্যে পরীক্ষা বাতিলের পর অন্তত ১২ জন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাও জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করে।

বিশ্লেষকদের মতে, ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ নানা ঘটনায় নৈতিক দায় স্বীকার করে মন্ত্রীদের পদত্যাগের নজির রয়েছে। ১৯৫৬ সালে আরিয়ালুর ট্রেন দুর্ঘটনার পর রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, ১৯৯৯ সালে গাইসাল ট্রেন দুর্ঘটনার পর রেলমন্ত্রী নীতিশ কুমার, ১৯৯৩ সালে বিমান দুর্ঘটনার পর মাধবরাও সিন্ধিয়া, ১৯৫৮ সালে মুন্ধরা কেলেঙ্কারিতে টি. টি. কৃষ্ণমাচারী, ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের পর ভি. কে. কৃষ্ণ মেনন এবং ২০১৮ সালে যৌন হয়রানির অভিযোগে এম. জে. আকবর পদত্যাগ করেছিলেন। সেই ধারাবাহিকতায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকেও রাজনৈতিক জবাবদিহির অংশ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে কেন্দ্রীয় সরকার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত আইনে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিধান রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন মন্ত্রী প্রহ্লাদ যোশীকে।

সোনম ওয়াংচুকের মতে, একজন মন্ত্রীর বিদায়ে সমস্যার স্থায়ী সমাধান হবে না। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও পরীক্ষা পরিচালনায় প্রযুক্তিনির্ভর নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই ভবিষ্যতে এমন সংকট এড়ানো সম্ভব হবে। তিনি বলেন, এই আন্দোলনের সবচেয়ে বড় অর্জন হলো গণতন্ত্রের শক্তি ও জনগণের দাবির প্রতি রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত হওয়া।

এই শাখার আরও খবর

১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন

মেলবোর্ন, ২৭ জুলাই: প্রায় ১৯ বছর পর আগামী ১ আগস্ট কলকাতায় ফিরছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে পশ্চিমবঙ্গে আবারও মতপ্রকাশের স্বাধীনতা,…

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয় : বাংলাদেশ ব্যাংক

মেলবোর্ন, ২৭ জুলাই: সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা করে কোনো আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। তবে কোনো প্রতিষ্ঠানের অনিয়ম খতিয়ে দেখার…

জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ, নমুনা পরীক্ষাগারে

মেলবোর্ন, ২৭ জুলাই: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের পানির ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ…

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র প্রশংসায় ক্রিস্টোফার নোলান

মেলবোর্ন, ২৭ জুলাই: অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন। তিনি সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র ‘পথের…

চ্যাটজিপিটিতে ‘হেলথ’ ফিচার চালু, মিলবে ব্যক্তি কেন্দ্রিক স্বাস্থ্য সহায়তা

মেলবোর্ন, ২৭ জুলাই: যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটিতে ‘হেলথ’ নামে নতুন একটি ফিচার চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। এর মাধ্যমে চ্যাটজিপিটিকে সরাসরি অ্যাপল হেলথ…

শতবর্ষের দুই গাণিতিক রহস্যের সমাধানে ফিল্ডস মেডেল পেলেন দুই চীনা

মেলবোর্ন, ২৭ জুলাই: বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ গণিত সম্মাননা ফিল্ডস মেডেল প্রথমবারের মতো অর্জন করেছেন দুই চীনা গণিতবিদ। তাদের সঙ্গে এ বছরের পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের জন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au