বিশ্ব

হাঙ্গেরিতে বন্ধ হলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, নেপথ্যে কী

  • 6:33 pm - August 02, 2026
  • পঠিত হয়েছে:১১১ বার
হাঙ্গেরিতে বন্ধ হলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, নেপথ্যে কী?ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২ আগস্ট: ইউরোপজুড়ে দীর্ঘস্থায়ী খরা ও তীব্র তাপপ্রবাহের প্রভাবে দানিয়ুব নদীর পানির স্তর রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় হাঙ্গেরির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার জানিয়েছেন, গত ৪৪ বছরের মধ্যে এই প্রথমবারের মতো কেন্দ্রটি পুরোপুরি উৎপাদন বন্ধ করতে যাচ্ছে।

রোববার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় পিটার মাগিয়ার জানান, দানিয়ুব নদীর পানির স্তর আরও কমে যাওয়ায় রাজধানী বুদাপেস্ট থেকে দক্ষিণে অবস্থিত পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শেষ দুটি উৎপাদন ইউনিটের একটি রাত ১টা ৩০ মিনিটে বন্ধ করে দেওয়া হবে। এর ফলে কেন্দ্রটির উৎপাদনক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং পরদিন কেন্দ্রটির সব ইউনিট বন্ধ হয়ে যাবে।

হাঙ্গেরির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দেশটির মোট বিদ্যুৎ চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ পূরণ করে। কেন্দ্রটির শীতলীকরণ ব্যবস্থা সম্পূর্ণভাবে দানিয়ুব নদী থেকে পাম্পের মাধ্যমে সরবরাহ করা পানির ওপর নির্ভরশীল। তবে মে মাস থেকে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া এবং ধারাবাহিক তাপপ্রবাহের কারণে নদীর পানির স্তর রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যা বিদ্যুৎকেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন করে তুলেছে।

এর আগে শুক্রবার কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান সতর্ক করে জানিয়েছিল, নদীর পানির স্তর একইভাবে কমতে থাকলে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি সম্পূর্ণভাবে বন্ধ করতে হতে পারে।

এদিকে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা হাঙ্গারোমেট জানিয়েছে, আগামী কয়েক দিন হাঙ্গেরিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকতে পারে। বৃহস্পতিবার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে, যা চলতি গ্রীষ্মের শুরুতে স্থাপিত দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডের সমান।

বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপে চলমান চরম আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু কৃষি ও পরিবেশেই নয়, জ্বালানি অবকাঠামোতেও বড় ধরনের চাপ সৃষ্টি করছে। দানিয়ুব নদীর পানির স্তর অস্বাভাবিকভাবে কমে যাওয়ার ঘটনা সেই সংকটেরই একটি স্পষ্ট উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

সুত্রঃ এক্স

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au