লিড নিউজ

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

  • 7:08 am - April 07, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসিসহ দেশটির অন্তত ৫০টি শহরে এই বিক্ষোভ করেছেন মার্কিনীরা। ক্ষমতা গ্রহণের দুই মাস না যেতেই এত বড় বিক্ষোভের মুখে পড়লেন ট্রাম্প।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স রবিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

এতে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ধনকুবের মিত্র ইলন মাস্কের সরকার ব্যবস্থা সংস্কার ও প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির পদক্ষেপের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় প্রতিবাদ।

বৃষ্টি উপেক্ষা করে ওয়াশিংটন মনুমেন্টের চারপাশের মাঠে জমায়েত হন বিক্ষোভকারীরা। আয়োজকদের দাবি, ন্যাশনাল মলে প্রায় ২০ হাজার মানুষ সমাবেশে অংশ নিয়েছেন। ১৫০টির বেশি সংগঠন এই প্রতিবাদে শামিল হয়েছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ছাড়াও কানাডা ও মেক্সিকোতে বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া নিউ জার্সির অবসরপ্রাপ্ত অর্থ ব্যবস্থাপক ওয়েন হফম্যান (৭৩) বলেন, ট্রাম্পের শুল্কনীতি কৃষক ও সাধারণ মানুষের চাকরি কেড়ে নেবে। মানুষ তাদের সঞ্চয় হারাচ্ছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ

মেলবোর্ন, ২৪ জুলাই:প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বৈশ্বিক বাণিজ্যনীতিতে নতুন পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশসহ প্রায় ৬০টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের আমদানিকৃত পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের…

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা মোদির

মেলবোর্ন, ২৪ জুলাই: ভারতে মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি…

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৪ জুলাই: ভারতের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে টানা ২৬ দিন অনশনের পর অবশেষে অনশন ভেঙেছেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তবে…

সিজেপির বিক্ষোভ, দিল্লিতে ইন্টারনেট বন্ধ

মেলবোর্ন, ২৪ জুলাই: ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে কর্তৃপক্ষ। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা এবং…

ভারতে আন্দোলনের মধ্যেই আরও দুই পরীক্ষার প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল

মেলবোর্ন, ২৪ জুলাই:  ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের ঘটনায় দেশজুড়ে আন্দোলন চলার মধ্যেই নতুন করে আরও দুটি বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এ…

বিশ্ববাজারে ফের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

মেলবোর্ন, ২৪ জুলাই: যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত এবং লোহিত সাগরে জাহাজ চলাচল ঘিরে নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au