মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩
মেলবোর্ন, ২২ জুলাই: ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…
মেলবোর্ন, ৮ এপ্রিল: অস্ট্রেলিয়ার ২০২৫ সালের ফেডারেল নির্বাচনের প্রথম টেলিভিশন বিতর্কে আজ রাতেই মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও বিরোধীদলীয় নেতা পিটার ডাটন। এই টেলিভিশন বিতর্ক এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে দুজনেই ফেডারেল নির্বাচনে জয়লাভ করার জন্য আত্মবিশ্বাসী।
স্কাই নিউজের প্রধান সংবাদ উপস্থাপক কিয়ারান গিলবার্ট এই বিতর্কটি সঞ্চালনা করবেন, যেখানে উপস্থিত থাকবেন ১০০ জন ‘অনিশ্চিত ভোটার’। Q&A মার্কেট রিসার্চের মাধ্যমে বাছাই করা এই ভোটাররা সরাসরি প্রশ্ন করবেন দুই নেতাকে।
গিলবার্ট বলেন, এটি একটি হাই-স্টেক মুহূর্ত – দুই নেতার জন্যই কঠিন চ্যালেঞ্জ।” “স্কাই নিউজ/দ্য ডেইলি টেলিগ্রাফ পিপল’স ফোরামই এই নির্বাচনী প্রচারণার প্রথম সরাসরি মুখোমুখি সুযোগ।
দ্য ডেইলি টেলিগ্রাফের সম্পাদক বেন ইংলিশ বলেন, “পিপল’স ফোরাম গত এক দশকেরও বেশি সময় ধরে ফেডারেল নির্বাচনী প্রচারের এই ধারা অব্যাহত রেখেছে।”
স্কাই নিউজ অস্ট্রেলিয়ার সিইও পল হুইটকার বলেন, “এই লাইভ ফরম্যাট এমনকি সবচেয়ে অভিজ্ঞ রাজনীতিবিদদেরও চাপে ফেলে। এই বিতর্কে আমরা বাস্তব রাজনীতির মুখ দেখব, যেখানে অনিশ্চিত ভোটাররা কঠিন ও অপ্রত্যাশিত প্রশ্ন করবেন।”
অ্যালবানিজ ও ডাটনের প্রস্তুতি
প্রধানমন্ত্রী অ্যালবানিজ বলেন, “আমি এই বিতর্কের জন্য মুখিয়ে আছি – শুধু পিটার ডাটনের সাথে নয়, বরং সেসব সাধারণ মানুষের প্রশ্ন শুনতেও যারা অনুষ্ঠানে অংশ নেবেন।” তিনি জানান, “এই বিতর্কের প্রস্তাব আমরা দিয়েছিলাম এবং এটি আমাদের উদ্যোগেই প্রথম বিতর্ক হিসেবে নির্ধারিত হয়েছে।”
কোথায় ও কখন দেখা যাবে বিতর্কটি?
প্রথম বিতর্কটি অনুষ্ঠিত হবে আজ, মঙ্গলবার ৮ এপ্রিল, রাত ৭.৩০টায় (AEST)। এটি সরাসরি সম্প্রচার করবে Sky News, এবং ABC News থাকবে লাইভ ব্লগের মাধ্যমে।
স্থান: ওয়েস্টার্ন সিডনি।
দ্বিতীয় বিতর্ক: টেলিভিশন পর্বের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল, রাত ৮টায়, ABC News-এ। সঞ্চালনায় থাকবেন ইনসাইডার্সের ডেভিড স্পিয়ার্স।
স্কাই নিউজের বিতর্ক শেষে অংশগ্রহণকারী অনিশ্চিত ভোটারদের মূল্যায়নের ভিত্তিতে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে। উল্লেখ্য, ২০২২ সালে অ্যান্থনি অ্যালবানিজ স্কট মরিসনের বিরুদ্ধে বিজয়ী হয়েছিলেন এই একই ফোরামে।
ABC-এর বিতর্কে বিজয়ী ঘোষণা হবে না, তবে দুই নেতার দৃষ্টিভঙ্গির বাস্তব তুলনা সেখানে হবে বলে জানিয়েছে ডেভিড স্পিয়ার্স। এখন দেখার বিষয়, কে অস্ট্রেলিয়ান জনগণের আস্থা অর্জন করতে পারেন – অ্যালবানিজ না ডাটন?
আরও আপডেটের জন্য চোখ রাখুন ওটিএন বাংলায়!
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au