বিশ্ব

ওমরা পালনকারীরা ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব না ছাড়লে কঠোর শাস্তি

  • 7:44 pm - April 08, 2025
  • পঠিত হয়েছে:২৩৮ বার

ওমরা পালনকারীদের আগামী ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশনা জারি করেছে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। নির্দেশনা না মানলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

পবিত্র হজ পালনকারীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে, নিরাপত্তা দিতে এবং ভিড় নিয়ন্ত্রণে এমন নির্দেশনা জারি করা হয়েছে।

সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ওমরাহ যাত্রীদের সৌদি আরব ছাড়ার শেষ দিন ২৯ এপ্রিল। সেদিন সৌদি আরবে জিলকদ মাসের ১ তারিখ। সেদিনের পর থেকে সৌদি আরব কর্তৃপক্ষ বার্ষিক হজের প্রস্তুতি নেবে।

বিবৃতিতে আরও বলা হয়, ওমরাহ পালন করতে সৌদি আরবে প্রবেশের শেষ দিন ১৩ এপ্রিল (সৌদি আরবে ১৫ শাওয়াল)। ওই দিনের পর হজের আগে আর কেউ ওমরাহ পালন করতে দেশটিতে যেতে পারবেন না।

২৯ এপ্রিলের পর ওমরাহ যাত্রীদের কেউ যদি সৌদি আরবে অবস্থান করেন, তবে তিনি দেশটির ভিসা আইন ও হজের নীতিমালা লঙ্ঘন করেছেন বলে বিবেচনা করা হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে।

এতে সতর্ক করে আরও বলা হয়, যেসব ব্যক্তি ও কোম্পানি ওমরাহ পরিষেবা প্রদান করে, তাদের কেউ যদি নিয়ম লঙ্ঘন করে, তবে শাস্তি হিসেবে তাদের সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা এবং সঙ্গে সম্ভাব্য আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

তাই সৌদি আরব কর্তৃপক্ষ সবাইকে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ছাড়ার এবং এ সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করার নিয়মকানুন সম্পূর্ণরূপে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে সৌদি আরব বলছে, অতিরিক্ত সময় অবস্থানকারী ওমরাহ যাত্রীরা এ বিষয়ে জানাতে ব্যর্থ হলে সর্বোচ্চ জরিমানা করা হবে।

এই শাখার আরও খবর

বাংলাদেশে দুই দিনে যৌন নিপীড়নের ৭৮ অভিযোগ, বেশিরভাগই মাদ্রাসার

“খুবই ছোটকালে শুরু, লজিং হুজুর সকালে পড়া থেকে তাড়াতাড়ি ছুটি দেওয়ার লোভ দেখিয়ে…। হুজুরের পরিবর্তন হয় কিন্তু আমার ভাগ্যের পরিবর্তন হতো না। মাদ্রাসার বোডিং এ…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

বাংলাদেশ সেনাবাহিনীতে বড় রদবদল, গুরুত্বপূর্ণ কমান্ড ও গোয়েন্দা পদে নতুন দায়িত্ব

বাংলাদেশ সেনাবাহিনীতে জ্যেষ্ঠ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একাধিক কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি, পদায়ন,…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au