সর্বশেষ

পরিবেশবান্ধব যাত্রা নাকি নতুন সংকট? বৈদ্যুতিক গাড়ির (Electric Vehicles) লোমহর্ষক বাস্তবতা

  • 4:14 pm - April 09, 2025
  • পঠিত হয়েছে:২৯৭ বার
সবুজ প্রযুক্তির ছায়া-পিছনে বৈদ্যুতিক যানবাহনের অজানা দিক- Photo collected

সিডনি ০৯ এপ্রিল ২০২৫

বিশ্বজুড়ে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে বৈদ্যুতিক যানবাহন EV, (Electric Vehicles) এখন আলোচনার শীর্ষে।পরিবেশ বাঁচাও”, “দূষণ কমাও” – এই স্লোগানেই বাজার কাঁপাচ্ছে বৈদ্যুতিক গাড়ির নির্মাতারা। কিন্তু এইসবুজ বিপ্লবেরপেছনে কি লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য? সম্প্রতি একটি তথ্যচিত্রে উঠে এসেছে বৈদ্যুতিক গাড়ি শিল্পের এক অন্ধকার দিকযেখানে পরিবেশ রক্ষার নামে পরিবেশই ধ্বংস হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এবং এক বিশাল জনগোষ্ঠী চরম স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে।

ইন্দোনেশিয়ায় বিশ্বের সর্ববৃহৎ নিকেল রিজার্ভের অবস্থান. বিলিয়ন টন আকরিক ৫৭ মিলিয়ন টন ধাতব নিকেল, যা বিশ্বব্যাপী রিজার্ভের ৪২ শতাংশ। এই সম্পদকে ঘিরেই ২০১৩ সালে চীনা কোম্পানি Tsingshan Holding Group এবং ইন্দোনেশিয়ার দুটি কোম্পানি মিলে গঠন করে ইন্দোনেশিয়া মোরোয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্ক (IMIP) এটি এখন দক্ষিণপূর্ব এশিয়ার সবচেয়ে বড় নিকেল প্রক্রিয়াজাতকরণ শিল্পাঞ্চল।

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি মালুকু প্রদেশে নিকেল খনির কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই খনিগুলোর কারণে স্থানীয় জলাধার দূষিত হচ্ছে, মাছের প্রজাতি হ্রাস পাচ্ছে, এবং কৃষিজমি অনুর্বর হয়ে পড়ছে। স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হচ্ছেন, যেমন ত্বকের ফুসকুড়ি শ্বাসকষ্ট। বাহোদোপি স্বাস্থ্যকেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের পর থেকে এই অঞ্চলে শ্বাসকষ্টই সবচেয়ে সাধারণ রোগ, প্রায় ,০০০ জন আক্রান্ত হয়েছেন।

খনির পাহাড়গুলো এখন আর সবুজ নয়তাদের রং লালচেবাদামী, ধুলোমাখা। বর্ষায় সেই মাটি নদীজমিতে গিয়ে জলাভূমিকে দূষিত করছে। কলকারখানার ধোঁয়ায় আকাশ ধূসর, প্রতিদিন ছয় ঘণ্টা পরপর চুল্লির ধোঁয়া ছড়িয়ে পড়ে আশেপাশে। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, স্থানীয় জলাধারে নিকেল, সীসা ক্যাডমিয়ামের মাত্রা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

একসময় যারা ছিলেন জেলে বা কৃষক, তারা আজ খনিশ্রমিক। দূষিত পানি নিঃশেষ মাছের জন্য তরুণরা বাধ্য হয়ে খনিতে কাজ নিচ্ছেন। কিন্তু সেই কাজেও নেই কোনো নিরাপত্তা, নেই ন্যায্য মজুরি। শ্রমিকদের তিন মাসের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়, স্বাস্থ্য সুরক্ষা উপেক্ষিত, কাজের সময় দীর্ঘ, বেতন কম।

চীন এখন ইন্দোনেশিয়ার ৯০% নিকেল খনি স্মেল্টার নিয়ন্ত্রণ করে, যার ফলে ইন্দোনেশিয়া কার্যত চীনের ইচ্ছার উপর নির্ভরশীল। গত এক দশকে চীন প্রায় ৬৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে খাতে। EV ব্যাটারি তৈরির মূল উপাদান নিকেল উৎপাদনে এই আধিপত্য চীনের ইভি শিল্পকে বৈশ্বিক শীর্ষে নিয়ে গেছে।

পশ্চিমা দেশগুলো বড় বড় কর্পোরেশনগুলো EV বিপ্লবকে উৎসাহিত করছে, কারণ এটি তাদেরগ্রিন ট্রানজিশনএর অংশ। অথচ তারা এই নির্মম বাস্তবতা দেখেও না দেখার ভান করছে। কারণ এই শিল্পে লাভ আছে, রাজনীতি আছে, এবং আছেসবুজব্র্যান্ডিংএর চটক।

সবুজপ্রযুক্তির পিছনের রঙ যদি হয় রক্ত ধূসর, তাহলে সেই প্রযুক্তি কতটা মানবিক?

অমল দত্ত,  সিডনি থেকে

একাউন্টেন্ট প্রফেশনাল এবং কমিউনিটি সংগঠক

 

এই শাখার আরও খবর

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে স্টিভ আরউইনের আবেগঘন শেষ বার্তা

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে এসেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ‘ক্রোকোডাইল হান্টার’ স্টিভ আরউইনের তাঁর দলের উদ্দেশে দেওয়া শেষ আবেগঘন বার্তা। কুমির নিয়ে গবেষণার শেষ অভিযানে যাওয়ার…

ছয় সপ্তাহের মধ্যে ইরানের আকস্মিক হামলার আশঙ্কা সাবেক মার্কিন রাষ্ট্রদূতের

আগামী ছয় সপ্তাহের মধ্যে ইরান আকস্মিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড। তাঁর ধারণা, বিশেষ…

রংপুরের চার খুন: তদন্ত কি ঘুরিয়ে দিচ্ছেন দুই পুলিশ কর্মকর্তা?

রংপুরে গত ১৯ আগস্ট একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। বিশেষ করে হত্যাকাণ্ডের আগে ও পরে পুলিশের ঊর্ধ্বতন দুই…

জ্বালানি ব্যয়ের চাপে পিডিবি, বিদ্যুৎ খাতে লোকসান ৬০ হাজার কোটি ছাড়ানোর আশঙ্কা

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের বিদ্যুৎ খাতে। জ্বালানি আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় বাড়ছে বিদ্যুৎ উৎপাদনের…

মহারাষ্ট্রের হাসপাতালে ফের আগুন, অল্পের জন্য রক্ষা ৯ সদ্যোজাত

মহারাষ্ট্রে ফের হাসপাতালের শিশুবিভাগে অগ্নিকাণ্ড। শুক্রবার ছত্রপতি শম্ভাজিনগরের একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে। আগুন লাগার সময় শিশুবিভাগে ৯ সদ্যোজাত-সহ বেশ কয়েকজন রোগী ছিলেন। দ্রুত…

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আবুল কালাম আজাদ নামে এক মাদ্রাসার বড় হুজুরকে (শিক্ষক) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় স্থানীয় লোকজন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au