বিশ্ব

পিটার ডাটনকে লক্ষ্য করে কিশোর ছাত্রের ড্রোন বোমা হামলার ষড়যন্ত্র

  • 8:01 pm - April 11, 2025
  • পঠিত হয়েছে:১৭৭ বার
পিটার ডাটনকে লক্ষ্য করে কিশোর ছাত্রের ড্রোন বোমা হামলার ষড়যন্ত্র

মেলবোর্ন ১১ এপ্রিল- অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় নেতা পিটার ডাটন-এর বিরুদ্ধে এক কিশোর বেসরকারি স্কুলছাত্রের সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। দ্য অস্ট্রেলিয়ান পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ বছর বয়সী এক কিশোর হোমমেড বিস্ফোরক তৈরির উপকরণ সংগ্রহ করে এবং তা পরীক্ষাও করে, যার মাধ্যমে ডাটনের কুইন্সল্যান্ডের বাড়িতে ড্রোনের সাহায্যে হামলার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।

অভিযুক্ত কিশোরটি গত বছরের মে ২১ থেকে জুলাই ১৫ পর্যন্ত সময়ে হামলার পরিকল্পনা করে এবং তাকে আগস্ট মাসে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে হেফাজতে রয়েছে এবং আজ তাকে আনুষ্ঠানিকভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে।

দ্য অস্ট্রেলিয়ান আরও জানিয়েছে, ফেডারেল ও কুইন্সল্যান্ড পুলিশের যৌথ কাউন্টার টেরোরিজম তদন্তে ওই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, সে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অংশ হিসেবে এই কাজ করেছে। সূত্রের বরাতে জানা যায়, পরিকল্পনায় ড্রোন ব্যবহার করে পিটার ডাটনের বাড়িতে হামলার ছক ছিল।

ওই কিশোর ব্রিসবেনের একটি স্বনামধন্য বেসরকারি বালক বিদ্যালয়ের ছাত্র ছিল এবং আইনি কারণে তার নাম প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে কমনওয়েলথ সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনা অস্ট্রেলিয়ার জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলমান রয়েছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশে দুই দিনে যৌন নিপীড়নের ৭৮ অভিযোগ, বেশিরভাগই মাদ্রাসার

“খুবই ছোটকালে শুরু, লজিং হুজুর সকালে পড়া থেকে তাড়াতাড়ি ছুটি দেওয়ার লোভ দেখিয়ে…। হুজুরের পরিবর্তন হয় কিন্তু আমার ভাগ্যের পরিবর্তন হতো না। মাদ্রাসার বোডিং এ…

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

চুরির অভিযোগে তরুণীকে শেকল দিয়ে রাস্তায় হাঁটানোর ভিডিও ভাইরাল

সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় চুরির চেষ্টার অভিযোগে এক তরুণীকে কোমরে শেকল ও তালা দিয়ে বেঁধে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক…

মাদ্রাসায় না ফেরায় বাড়ি থেকে ধরে এনে ছাত্রকে পিটুনি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদ্রাসায় ফিরে না যাওয়ায় ১১ বছরের এক ছাত্রকে বাড়ি থেকে ধরে এনে বেত দিয়ে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। মারধরে আব্দুল্লাহ…

সালমান শাহ হত্যা মামলায় ডনের বিরুদ্ধে মিলছে প্রমাণ: সিআইডি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের আচরণ ও চালচলন বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে তার জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au