বিএনপি-আওয়ামী লীগকে অকার্যকর করে নতুন সরকার? ‘মাইনাস টু’ পরিকল্পনার অভিযোগ
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির নেতৃত্বাধীন সরকারকে রাজনৈতিকভাবে দুর্বল করে দেওয়ার লক্ষ্যে নতুন করে কথিত ‘মাইনাস টু’ ফর্মুলা সামনে এসেছে বলে দাবি করা হয়েছে। একটি গোয়েন্দা…
ঢাকার গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি ও সাংবাদিক আবু জাফর সূর্যসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আবু জাফর সূর্যকে আটক করা হয়। পরে তাকে একটি পুলিশ ভ্যানে করে পল্টন থানায় নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, জাসদের কার্যালয় থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও বেশ কয়েকজন নেতা-কর্মীকেও আটক করা হয়েছে।
এর আগে দুপুর ১২টার দিকে ঢাকার ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। পুলিশ জানায়, মিছিল চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে ধানমন্ডি থেকে তিনজন এবং মোহাম্মদপুর থেকে একজনকে হাতবোমাসহ আটক করা হয়।
পুলিশের দাবি, ধানমন্ডিতে মিছিলে অংশ নেওয়া কয়েকজন পরে গুলিস্তানে জাসদের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। এর আগে ওই কার্যালয়ে শতাধিক নেতা-কর্মী জড়ো হয়েছিলেন বলেও জানা গেছে।
এদিকে আবু জাফর সূর্য তার ফেসবুক অ্যাকাউন্টে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘আজ জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় আমাকে সহ অনেককে হাতে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। পল্টন থানায় আছি।’
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au