বিশ্ব

ইরানের আশপাশে ৩ রণতরি, ২ ল্যান্ডিং গ্রুপ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

  • 5:06 pm - October 02, 2026
  • পঠিত হয়েছে:৪০ বার
ইরানের কাছে তিন রণতরি ও দুই ল্যান্ডিং গ্রুপ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে তিনটি বিমানবাহী রণতরি ও দুটি ল্যান্ডিং গ্রুপ ওই অঞ্চলে মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট সান ডিয়েগো ঘাঁটি ছেড়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে।

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছে, নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে এসব রণতরি ও ল্যান্ডিং গ্রুপের পূর্ণাঙ্গ মোতায়েন সম্পন্ন করার প্রস্তুতি চলছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বড় আকার ধারণ করবে।

প্রতিবেদন অনুযায়ী, সান ডিয়েগো ঘাঁটি থেকে ‘মেকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্স’ও মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। এই ল্যান্ডিং ফোর্সে দুই হাজারের বেশি মেরিন সেনা রয়েছে।

মার্কিন ওই কর্মকর্তা বলেন, মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ সামরিক শক্তি জড়ো করা হচ্ছে। এর ফলে ইরানকে ঘিরে সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় মার্কিন নীতিনির্ধারক ও সামরিক নেতৃত্বের সামনে একাধিক কৌশলগত বিকল্প থাকবে।

যুক্তরাষ্ট্রের এই সামরিক তৎপরতার মধ্যেই ইরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করার বিষয়ে ইরানের সর্বশেষ প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিক্রিয়া বর্তমানে পর্যালোচনা করছে তেহরান।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ থেকে তেহরান কখনো পিছিয়ে যায়নি এবং ভবিষ্যতেও যাবে না। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে তাঁর বক্তব্য তুলে ধরে বলা হয়, চুক্তি স্বাক্ষরের পরও যুক্তরাষ্ট্র ইরানের ওপর তিনবার হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি। তারপরও আলোচনার পথ খোলা রাখার কথা জানান ইরানের প্রেসিডেন্ট।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উল্লেখ করেছেন। ওভাল অফিসে তিনি বলেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে, অথবা সামরিক ব্যবস্থা নেবে, এবং এ বিষয়ে সিদ্ধান্তের সময় ঘনিয়ে এসেছে।

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সংঘাতের অবসান এবং যুদ্ধবিরতি নিয়ে মতপার্থক্য এখনো রয়েছে। দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতা করছে কাতার। সর্বশেষ প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ইরান পেয়েছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, যদিও সেই জবাবের বিস্তারিত বিষয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

এর আগে মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বজায় রয়েছে। আগস্টে ইউএসএস জর্জ ওয়াশিংটনও আরব সাগরে পৌঁছেছিল এবং ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল।

নতুন করে ইউএসএস থিওডোর রুজভেল্টের নেতৃত্বাধীন রণতরি বহর এবং দুই হাজারের বেশি মেরিন সেনার একটি ল্যান্ডিং ফোর্স মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর প্রস্তুতি পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।

সুত্রঃ আলজাজিরা

এই শাখার আরও খবর

পর্যাপ্ত মজুতেও এলপি গ্যাসের সংকট তীব্র, দামও লাগামছাড়া

দেশে এলপি গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো দাবি করলেও বাজারে সংকট কাটছে না। বরং গত কয়েক সপ্তাহে সংকট আরও তীব্র হয়েছে এবং এর…

স্থায়ী ঠিকানা না থাকায় আটকে গেল মিশন আচার্যের শিক্ষক পদে নিয়োগ

মা গৃহপরিচারিকার কাজ করে দুই ছেলেকে বড় করেছেন। অভাবের সংসারে নানা কষ্টের মধ্যেও পড়াশোনা চালিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মিশন আচার্য।…

মাঝ আকাশে পাইলটকে ছুরিকাঘাত, সহকারী পাইলটের বিরুদ্ধে বিমান বিধ্বস্তের চেষ্টার অভিযোগ

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে মাঝ আকাশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। উড়োজাহাজটির সহকারী পাইলট ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ছুরিকাঘাত করার পর বিমানটি বিধ্বস্ত…

অভিযোগের বৈধতা নিয়ে হাইকোর্টে যেতে চান ব্যাংকসটাউনের দুই নার্স

ব্যাংকসটাউন হাসপাতালে ইসরায়েলি রোগীদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত দুই সাবেক নার্স অস্ট্রেলিয়ার হাইকোর্টে সাংবিধানিক চ্যালেঞ্জের প্রস্তুতি নিচ্ছেন। তাদের দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক…

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বাড়তে পারে সুদের হার ও বেকারত্ব: হ্যানসন

অস্ট্রেলিয়ায় মূল্যস্ফীতি ও সরকারি ব্যয় নিয়ন্ত্রণে আনা না হলে সাধারণ মানুষকে উচ্চ সুদের হার ও বেকারত্বের চাপ সামলাতে হতে পারে বলে সতর্ক করেছেন ওয়ান নেশন…

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩, আট দিন আগেই ছিল বিবাহবার্ষিকী

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক দম্পতিসহ তিনজন। নিহত দম্পতি শুয়াই ‘মাইকেল’ ঝেং ও তার স্ত্রী অ্যাঞ্জেলা ওয়াংকে ভালোবাসায় ভরা এক স্বাস্থ্যসেবা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au