বিশ্ব

ভারতের অন্ধ্র প্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৮

  • 6:31 am - April 14, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার

ভারতের অন্ধ্র প্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) অন্ধ্র প্রদেশের আনাকপল্লি জেলার কোটাভুরাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ জানতে পারে, বাজি কারখানায় প্রথমে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের আগুন নিমেষে গোটা কারখানায় ছড়িয়ে পড়ে এবং কারখানাটি পুড়ে যায়। ওই বাজি কারখানাটির সরকারি কোনো অনুমোদন ছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়।

বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি শোকবার্তা জানিয়েছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। তিনি ইতোমধ্যে জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো, তা তদন্ত করে একটি রিপোর্টও জমা দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

অন্ধ্রের মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে, বিস্ফোরণে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আনাকপল্লির পুলিশ সুপার তুহিন সিংহ জানিয়েছেন, মৃতেরা প্রত্যেকেই দুর্ঘটনার সময়ে ওই বাজি কারখানায় কাজ করছিলেন।

এর আগে, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় বাজি ফেটে অগ্নিকাণ্ডে একই পরিবারের আটজনের মৃত্যু হয়। এবার অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণে আরও আটজনের প্রাণ গেলো।

এই শাখার আরও খবর

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au