অস্ট্রেলিয়া

ফেডারেল নির্বাচন ২০২৫: অস্ট্রেলিয়ার অর্ধেক করদাতার জন্য এককালীন $১,২০০ ট্যাক্স অফসেট দেওয়ার প্রতিশ্রুতি পিটার ডাটনের

  • 8:15 pm - April 13, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
সিডনিতে ২০২৫ সালের ফেডারেল নির্বাচন প্রচার শুরু করেছে কোয়ালিশন পার্টি।

মেলবোর্ন ১৩ এপ্রিল ২০২৫আজ সিডনিতে ২০২৫ সালের ফেডারেল নির্বাচন প্রচার শুরু করেছে কোয়ালিশন পার্টি। নির্বাচনী প্রচারে বিরোধী নেতা পিটার ডাটন ঘোষণা দিয়েছেন, নির্বাচনে জয়ী হলে তিনি মধ্যবিত্ত আয়ের করদাতাদের জন্য এককালীন $১,২০০ কর ছাড় দেবেন। এই ঘোষণা জীবিকা ব্যয়ের চাপে পড়া জনগণের জন্য বড় স্বস্তি এনে দেবে বলে দাবি করেন তিনি।

ডাটন বলেন, যাদের বার্ষিক আয় $৪৮,০০০ থেকে $১০৪,০০০ এর মধ্যে, তারা পূর্ণ কর ছাড় পাবেন। যাদের আয় এই সীমার নিচে বা উপরে ($১৪৪,০০০ পর্যন্ত), তারাও আংশিক কর ছাড় পাবেন। মোট করদাতাদের প্রায় ৮৫ শতাংশ এই ছাড় পাবেন, এবং অর্ধেক করদাতা পুরো $১,২০০ ছাড় পাবেন। এই ছাড় ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রযোজ্য হবে এবং ২০২৬ সালের জুলাইয়ে এককালীন অর্থ হিসেবে ফেরত দেওয়া হবে।

এই কর ছাড় ‘লো অ্যান্ড মিডল ইনকাম ট্যাক্স অফসেট’ (LMITO)-এর মতো পূর্ববর্তী কোয়ালিশন সরকারের চালু করা একটি উদ্যোগের অনুসরণে প্রস্তাব করা হয়েছে। ডাটন বলেন, “আমাদের এই কর ছাড়ের মাধ্যমে অস্ট্রেলিয়ান পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে—যখন তারা বাড়তি বাজারমূল্য, বাড়ি ভাড়া, মর্টগেজ ও ইনস্যুরেন্স খরচ সামাল দিতে হিমসিম খাচ্ছে।”

ডাটন নিজেকে “স্বপ্নপূরণকারী প্রধানমন্ত্রী” হিসেবে তুলে ধরে বলেছেন, নতুন তৈরি বাড়ি প্রথমবার বাড়ি কিনবেন এমন ক্রেতারা তাদের মর্টগেজের সুদ করযোগ্য আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবেন।

ডাটন নিজেকে “স্বপ্নপূরণকারী প্রধানমন্ত্রী” হিসেবে তুলে ধরে বলেছেন, নতুন তৈরি বাড়ি প্রথমবার বাড়ি কিনবেন এমন ক্রেতারা তাদের মর্টগেজের সুদ করযোগ্য আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবেন। এর ফলে বছরে প্রায় $১২,০০০ পর্যন্ত সাশ্রয় হবে, যা ৫ বছরের জন্য প্রযোজ্য হবে। শর্ত হলো, তারা ওই বাড়িতে টানা ৫ বছর বসবাস করবেন। এই ছাড়ের সর্বোচ্চ ঋণ সীমা $৬৫০,০০০ পর্যন্ত এবং ব্যক্তিগত ও যৌথ আয়ের সীমা যথাক্রমে $১৭৫,০০০ ও $২৫০,০০০।

গাড়ির উপর কর বাতিল করবে ডাটন …

ডাটন বলেন, কোয়ালিশন সরকার ক্ষমতায় এলে পরিবারের গাড়ি এবং ইউটের উপর লেবার সরকারের আরোপিত কর বাতিল করবে, যা RAV4 হাইব্রিডে $৯,৭০০ ও Ford Ranger-এ $১৪,৪০০ পর্যন্ত সাশ্রয় করতে পারে।

ডাটন পুনরায় তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন, অস্ট্রেলিয়ানরা তাদের সুপারঅ্যানুয়েশন (অবসর তহবিল) থেকে $৫০,০০০ পর্যন্ত অর্থ তোলার অনুমতি পাবেন বাড়ির ডিপোজিট দিতে। তিনি বলেন, “আপনার সুপার আপনারই টাকা—সরকারের না।”

সুপার ফান্ড থেকে হাউস ডিপোজিট

ডাটন পুনরায় তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন, অস্ট্রেলিয়ানরা তাদের সুপারঅ্যানুয়েশন (অবসর তহবিল) থেকে $৫০,০০০ পর্যন্ত অর্থ তোলার অনুমতি পাবেন বাড়ির ডিপোজিট দিতে। তিনি বলেন, “আপনার সুপার আপনারই টাকা—সরকারের না।”

আঞ্চলিক উন্নয়নে $২০ বিলিয়ন তহবিল

ন্যাশনাল পার্টির নেতা ডেভিড লিটলপ্রাউড বলেন, কোয়ালিশন আঞ্চলিক, দূরবর্তী ও গ্রামীণ এলাকাগুলোর উন্নয়নে $২০ বিলিয়নের ‘রিজিওনাল অস্ট্রেলিয়া ফিউচার ফান্ড’ চালু করবে। এই তহবিল ব্যবহৃত হবে শিশু যত্ন, স্বাস্থ্যসেবা ও রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে।

অন্যদিকে, লেবার সরকার $১০ বিলিয়নের একটি প্যাকেজ ঘোষণা করেছে, যার মাধ্যমে ১০০,০০০ সাশ্রয়ী দামের বাড়ি তৈরি করে প্রথমবার বাড়ি কিনতে চাওয়া মানুষদের সহায়তা দেবে।

পিটার ডাটনের এই ঘোষণা নির্বাচনী প্রতিশ্রুতির বড় অংশ, যেখানে তিনি লেবার সরকারের ‘৭০ সেন্ট প্রতিদিন’ কর ছাড়কে ‘বুলেট ক্ষতের উপর ব্যান্ড-এইড’ বলে কটাক্ষ করেন এবং বলেন, “আমরা পরিবারগুলিকে প্রথমে জ্বালানি তেলে ২৫ সেন্ট ছাড় দিয়ে বছরে প্রায় $১,৫০০ সাশ্রয় দেব, এরপর আরও $২,৪০০ কর ছাড় ফিরিয়ে দেব।”

এই নীতিগুলোর মাধ্যমে কোয়ালিশন পার্টি ২০২৫ সালের ফেডারেল নির্বাচনে জনগণের মন জয় করার প্রচেষ্টা চালাচ্ছে।

অনুবাদ প্রদীপ রায়, সংবাদ সূত্র: এবিসি নিউজ, চ্যানেল ৯ চ্যানেল ৭।

এই শাখার আরও খবর

আইএসআইএস যোদ্ধাদের প্রত্যাবর্তন ঠেকাতে নতুন আইনের পক্ষে ওয়ান নেশন

মেলবোর্ন, ২৪ জুলাই:  অস্ট্রেলিয়ায় আইএসআইএসে যোগ দেওয়া নাগরিকদের দেশে ফিরে আসা ঠেকাতে সন্ত্রাসবিরোধী আইন আরও কঠোর করার উদ্যোগে বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেলরকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি…

বিশ্বকাপ ফাইনালেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ওটামেন্ডি

মেলবোর্ন, ২৪ জুলাই: ২০২৬ বিশ্বকাপকেই নিজের শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা হিসেবে আগেই ইঙ্গিত দিয়েছিলেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। অবশেষে সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ নিল। ১৭…

বিশ্বনবী কে নিয়ে কটূক্তির অভিযোগ, বরিশালে জুতার মালা পড়িয়ে যুবককে মারধর

মেলবোর্ন, ২৪ জুলাই:  বরিশালের বানারীপাড়ায় মহানবী -কে নিয়ে কটূক্তির অভিযোগে সঞ্জিব রায় (২৭) নামে এক যুবককে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানোর ঘটনা…

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ

মেলবোর্ন, ২৪ জুলাই:প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বৈশ্বিক বাণিজ্যনীতিতে নতুন পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশসহ প্রায় ৬০টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের আমদানিকৃত পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের…

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা মোদির

মেলবোর্ন, ২৪ জুলাই: ভারতে মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি…

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৪ জুলাই: ভারতের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে টানা ২৬ দিন অনশনের পর অবশেষে অনশন ভেঙেছেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au