খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
খুলনার ডুমুরিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের ছেলে শেখ তরিকুল ইসলামকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার…
সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় পবিত্র মদিনা অঞ্চল লক্ষ্য করে ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে। তবে ক্ষেপণাস্ত্রটি সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট মাঝআকাশেই ধ্বংস করেছে বলে দাবি করেছে রিয়াদ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করেন সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।
তবে ক্ষেপণাস্ত্রটির সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, সেটি ধ্বংস করার সময় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদি জোট। অন্যদিকে, এ হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হুতি বিদ্রোহীরাও।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুতিদের দীর্ঘদিনের সংঘাত ও উত্তেজনার মধ্যেই নতুন করে এ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা সামনে এলো।
এর আগে সৌদি আরবের বিরুদ্ধে বিভিন্ন সামরিক অভিযানের সময় হুতিরা একাধিকবার দাবি করেছে, মক্কা ও মদিনার মতো পবিত্র শহর তাদের হামলার লক্ষ্যবস্তু নয়। তবে বিভিন্ন সময়ে গোষ্ঠীটি সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
এদিকে সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবের ইয়ানবু বন্দরে একাধিক হামলার ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থার অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করতে ইয়ানবু গভর্নরেটে জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে সতর্কবার্তা জারি করা হয়েছে।
লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়ানবু বন্দর সৌদি আরবের জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের শেষ প্রান্ত এই বন্দর। এ পাইপলাইনের মাধ্যমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের তেল আন্তর্জাতিক বাজারে পাঠানো সম্ভব হয়।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে ইয়ানবু বন্দর এবং পূর্ব-পশ্চিম পাইপলাইনের গুরুত্ব বেড়েছে। এই বিকল্প রুট ব্যবহার করে সৌদি আরব আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি অব্যাহত রাখতে পারছে।
উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন এলাকা দখলে নেয় হুতি বিদ্রোহীরা। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের মার্চে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই সংঘাতের প্রভাব এখনো পুরোপুরি কাটেনি।
সুত্রঃ আনাদোলু
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au