এনসিপি ছাড়লেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজেই পদত্যাগের…
খুলনার ডুমুরিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের ছেলে শেখ তরিকুল ইসলামকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর জোড়াবটলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ওই চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান। গুলিতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমরেশ মণ্ডল বলেন, খুলনায় প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যোগ দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন তরিকুল। পরে বাসে জায়গা না পেয়ে বাড়ি ফিরে এসে চায়ের দোকানে বসেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই হেলমেটধারী ব্যক্তি তাঁকে গুলি করে পালিয়ে যান।
তরিকুলের বাবা আব্দুস সালাম শেখ সাংবাদিকদের বলেন, ‘আমার কিছু বলার নেই। রাজনীতিই আমার সব শেষ করে দিল।’
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তরিকুলকে গুলি করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au