অস্ট্রেলিয়া

তিন বছর পর দক্ষিণ অস্ট্রেলিয়ায় মেনিনগোকক্কাল সংক্রমণে প্রথম মৃত্যু

  • 3:32 pm - November 12, 2026
  • পঠিত হয়েছে:৫৮ বার
মেনিনগোকক্কাল রোগে আক্রান্ত এক তরুণ এক সপ্তাহের বেশি সময় লাইফ সাপোর্টে থাকার পর মারা গেছেন। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার দক্ষিণ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যে মেনিনগোকক্কাল রোগে আক্রান্ত হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। গত তিন বছরের মধ্যে রাজ্যটিতে এ রোগে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

বুধবার (১১ নভেম্বর) দেশটির স্বাস্থ্য বিভাগ এসএ হেলথ জানায়, অ্যাডিলেড মহানগর এলাকার ওই তরুণ এক সপ্তাহের বেশি সময় লাইফ সাপোর্টে ছিলেন। তিনি মেনিনগোকক্কাল ব্যাকটেরিয়ার ‘সেরোগ্রুপ বি’ ধরনে আক্রান্ত হয়েছিলেন।

এদিকে, মৃত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে আসা একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে সাতজনকে সতর্কতামূলকভাবে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর দক্ষিণ অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত মেনিনগোকক্কাল সংক্রমণের ২২টি ঘটনা শনাক্ত হয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ১৫। তবে ২০২৩ সালের জুলাইয়ের পর রাজ্যটিতে এই রোগে আর কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

মেনিনগোকক্কাল সংক্রমণ খুব দ্রুত গুরুতর আকার ধারণ করতে পারে। সময়মতো চিকিৎসা না পেলে কোনো কোনো ক্ষেত্রে এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

এ কারণে রোগটির লক্ষণ ও উপসর্গ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথাব্যথা, জ্বর, বমি, ঘাড় শক্ত হয়ে যাওয়া এবং আলোতে তাকালে অস্বস্তি হওয়া। সংক্রমণ দ্রুত বাড়লে রোগীর মধ্যে বিভ্রান্তি দেখা দিতে পারে এবং শরীর শকে চলে যেতে পারে।

ত্বকে ফুসকুড়িও দেখা দিতে পারে। এ ক্ষেত্রে ছোট ছোট লাল বা বেগুনি দাগ দ্রুত ছড়িয়ে পড়ে এবং আকারে বড় হয়ে তাজা কালশিটে দাগের মতো দেখায়। ছবি: সংগৃহীত

এ ছাড়া ত্বকে ছোট ছোট লাল বা বেগুনি রঙের দাগ দেখা দিতে পারে। এসব দাগ দ্রুত ছড়িয়ে বড় হয়ে তাজা কালশিটে দাগের মতো রূপ নিতে পারে।

এসএ হেলথ জানিয়েছে, ছোট শিশুদের ক্ষেত্রে অস্বাভাবিক অস্থিরতা, ঘুম থেকে জাগাতে কষ্ট হওয়া এবং খাবার খেতে না চাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। এ ছাড়া পায়ে ব্যথা, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া, তীক্ষ্ণ স্বরে কান্না বা গোঙানির মতো শব্দ হতে পারে। শিশুর ত্বক ফ্যাকাশে, ছোপ ছোপ বা অস্বাভাবিক রঙেরও হয়ে যেতে পারে।

স্বাস্থ্য বিভাগ বলেছে, এসব লক্ষণের যেকোনোটি দেখা দিলে দেরি না করে জরুরি চিকিৎসা নিতে হবে।

সূত্র: নাইন.কম.এইউ

এই শাখার আরও খবর

রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার

দেশের রাজনীতি এখন সর্বগ্রাসী হয়ে উঠেছে মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতির ইতিবাচক পরিবর্তন হলে দেশেরও পরিবর্তন সম্ভব। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার…

অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু

ইসরায়েলে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। নির্বাচনের দুই সপ্তাহ পরও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট,…

১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আবাসন সংকট, কম মজুরি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনজুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছেন শ্রমিক ও সাধারণ মানুষ। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাত থেকে…

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু কবে

এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে।…

পারিপার্শ্বিক চাপে ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক। তাঁদের মধ্যে তিনজন ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি তিনজনও বৃহস্পতিবার (১২…

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে রাতভর সংঘর্ষ, হামলা ও ককটেল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au