বাংলাদেশ

নিচে বন্ধুর জানাজা, ব্রিজের উপর দাঁড়িয়ে অশ্রুসজল হিন্দু বাল্যবন্ধু সুরেশ

  • 4:39 pm - November 12, 2026
  • পঠিত হয়েছে:৭৯ বার
মুসলিম বাল্যবন্ধুকে বিদায়। ছবি: সংগৃহীত

ওটিএন বাংলা রিপোর্ট : 

ধর্ম আলাদা, পরিচয় আলাদা; কিন্তু বন্ধুত্বের বন্ধনে ছিল না কোনো বিভেদ। সেই বন্ধুত্বের টানেই জীবনের শেষ বিদায়ে বাল্যবন্ধুকে একনজর দেখতে ছুটে এলেন বীর মুক্তিযোদ্ধা সুরেশ। নিচে চলছিল মুসলিম বন্ধু আব্দুল হাকিম ডাকুয়ার জানাজা। আর ব্রিজের ওপর দাঁড়িয়ে নীরবে অপলক দৃষ্টিতে বন্ধুর শেষ বিদায় দেখছিলেন তিনি। দুই বন্ধুর দীর্ঘদিনের সম্পর্কের এমন আবেগঘন দৃশ্য ছুঁয়ে গেছে স্থানীয়দের হৃদয়।

ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের। বার্ধক্যজনিত কারণে কৃষক আব্দুল হাকিম ডাকুয়ার (৭০) মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন দীর্ঘদিনের বাল্যবন্ধু বীর মুক্তিযোদ্ধা সুরেশ (৭০)।

বন্ধুর জানাজার স্থানে উপস্থিত হলেও ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা রেখে তিনি জানাজায় অংশ নেননি। বরং ব্রিজের ওপর এক পাশে দাঁড়িয়ে শেষবারের মতো বন্ধুকে দেখছিলেন।

সুরেশ জানান, ছোটবেলা থেকেই তাঁরা একসঙ্গে বড় হয়েছেন। একসঙ্গে খেলাধুলা করেছেন, ভাগাভাগি করেছেন জীবনের নানা স্মৃতি। ধর্ম আলাদা হলেও তাঁদের বন্ধুত্বে কখনো কোনো ভেদাভেদ ছিল না। সুখে-দুঃখে সব সময় একে অপরের পাশে থেকেছেন।

বন্ধুর মৃত্যুতে আবেগাপ্লুত সুরেশ বলেন, ‘আজ আমার সেই বাল্যবন্ধু আর নেই। ওর মৃত্যুর খবর শুনেই ছুটে এসেছি। জানি, সে আর ফিরে আসবে না। তবুও শেষবারের মতো বন্ধুকে একনজর দেখতে চেয়েছি।’

জানাজার সময় ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা সুরেশের নীরব উপস্থিতিই যেন বলে দিচ্ছিল, দীর্ঘদিনের বন্ধুকে হারানোর বেদনা কতটা গভীর। শৈশবের সঙ্গীকে শেষবারের মতো দেখতে এসেও ধর্মীয় রীতির প্রতি সম্মান বজায় রেখে দূর থেকে বিদায় জানান তিনি।

স্থানীয়দের কাছে দুই বন্ধুর এই সম্পর্ক হয়ে উঠেছে মানবিক বন্ধুত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। তাঁদের মতে, মানুষের পরিচয় কিংবা ধর্মীয় বিশ্বাস আলাদা হতে পারে, কিন্তু ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধন কোনো বিভেদের দেয়ালে আটকে থাকে না।

মৃত্যু আব্দুল হাকিম ডাকুয়াকে কেড়ে নিয়েছে। কিন্তু শৈশব থেকে গড়ে ওঠা দুই বন্ধুর সম্পর্কের স্মৃতি রয়ে গেছে। ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা সুরেশের সেই নীরব বিদায় যেন মনে করিয়ে দিল—বন্ধুত্বের কোনো ধর্ম নেই, নেই কোনো সীমানা।

এই শাখার আরও খবর

রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার

দেশের রাজনীতি এখন সর্বগ্রাসী হয়ে উঠেছে মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতির ইতিবাচক পরিবর্তন হলে দেশেরও পরিবর্তন সম্ভব। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার…

অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু

ইসরায়েলে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। নির্বাচনের দুই সপ্তাহ পরও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট,…

১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আবাসন সংকট, কম মজুরি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনজুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছেন শ্রমিক ও সাধারণ মানুষ। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাত থেকে…

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু কবে

এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে।…

পারিপার্শ্বিক চাপে ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক। তাঁদের মধ্যে তিনজন ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি তিনজনও বৃহস্পতিবার (১২…

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে রাতভর সংঘর্ষ, হামলা ও ককটেল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au