বিশ্ব

ভারতে সেতু থেকে নদীতে বাস পড়ে নিহত ৮

  • 3:58 pm - November 17, 2026
  • পঠিত হয়েছে:১৭ বার
ভারতে সেতু থেকে নদীতে বাস পড়ে নিহত ৮।

ভারতের উত্তরাখণ্ডে সেতু থেকে প্রায় ১০০ মিটার নিচে গভীর খাদে পড়ে একটি যাত্রীবাহী বাস নদীতে গিয়ে পড়েছে। এ দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ঋষিকেশ-বদ্রীনাথ মহাসড়কের গুলার বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি একটি সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচের গভীর খাদে পড়ে যায়। পরে বাসটি খাদ দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা নদীতে গিয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে ব্যাসি ও ধলওয়ালায় মোতায়েন রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তাঁদের সঙ্গে পুলিশ সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার ভয়াবহতা বিবেচনায় এসডিআরএফের কমান্ড্যান্ট অর্পণ যাদুবংশীর নির্দেশে ঘটনাস্থলে আরও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরা নদী ও আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছেন।

এদিকে, নদীর খাদে থাকা পাথরের মধ্যে আরও কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ফলে নিহত ও আহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

বান্দরবানে জামায়াত-শিবিরের সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত সংবাদের প্রতিবাদ

ওটিএন বাংলা ডেস্ক :  ওটিএন বাংলায় প্রকাশিত জামায়াত-শিবিরের সামরিক প্রশিক্ষণ ও আরএসওর সঙ্গে যোগাযোগ সংক্রান্ত নিউজের প্রতিবাদ জানিয়েছে বান্দরবান পার্বত্য জেলা জামায়াতে ইসলামী। সোমবার (১৬…

লন্ডনে প্রবাসীদের গণধোলাইয়ের শিকার নাহিদ ইসলাম ও তার নেতাকর্মীরা, আহত ৫

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপির সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসী ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।…

গুলশান থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)। মঙ্গলবার (১৭ নভেম্বর)…

‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, জরুরি চিকিৎসা চাইলেন ইমরান খান

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে জরুরি চিকিৎসার আবেদন করেছেন। একই সঙ্গে স্ত্রী…

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন সোচ্চার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার…

দুর্ঘটনায় হারিয়ে গেল আমাজনের ৪০ স্যাটেলাইট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের প্রায় ১০ মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটিতে ব্যর্থ হয়েছে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) ভলকান রকেট। গত রোববার (১৫ নভেম্বর) ঘটে যাওয়া এ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au