ভারতে সেতু থেকে নদীতে বাস পড়ে নিহত ৮
ভারতের উত্তরাখণ্ডে সেতু থেকে প্রায় ১০০ মিটার নিচে গভীর খাদে পড়ে একটি যাত্রীবাহী বাস নদীতে গিয়ে পড়েছে। এ দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন…
ওটিএন বাংলা ডেস্ক :
ওটিএন বাংলায় প্রকাশিত জামায়াত-শিবিরের সামরিক প্রশিক্ষণ ও আরএসওর সঙ্গে যোগাযোগ সংক্রান্ত নিউজের প্রতিবাদ জানিয়েছে বান্দরবান পার্বত্য জেলা জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) অনলাইনে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায় সংগঠনটি। প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন জেলা জামায়াতের আমির এস. এম. আব্দুচ ছালাম আজাদ, সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম।
প্রতিবাদলিপিতে বলা হয়, গত ৭ নভেম্বর ওটিএন বাংলায় প্রকাশিত ‘বান্দরবানের আলীকদমে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে শিবিরের শতাধিক নেতাকর্মী, মিয়ানমারের আরএসওর সঙ্গে যোগাযোগ’ শিরোনামে সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি। ছবি : বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রেরিত
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কোনো ধরনের গোপন সামরিক প্রশিক্ষণ কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না। আলীকদমের কোনো পাহাড়ে কিংবা পাহাড়ের আশপাশে এ ধরনের কোনো কার্যক্রমের কথা সংগঠনটি এই প্রথম অনলাইন সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছে। মিয়ানমারের আরাকানভিত্তিক সশস্ত্র সংগঠন আরএসওর সঙ্গে যোগাযোগ বা সম্পৃক্ততার অভিযোগও সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। আলীকদম উপজেলা জামায়াত কিংবা জামায়াতে ইসলামীর কোনো জনশক্তির সঙ্গে আরএসওর ন্যূনতম সম্পৃক্ততা নেই। সামরিক প্রশিক্ষণের অভিযোগও সম্পূর্ণ কল্পনাপ্রসূত।
প্রতিবাদলিপিতে আরও জানানো হয়, প্রকাশিত সংবাদে জামায়াতের তিনজন কর্মীর নাম উল্লেখ করে তাঁদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতির মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।
ওটিএন বাংলার সম্পাদক ড. প্রদীপ রায়ের বক্তব্য : আমরা বিশ্বাসযোগ্য বিভিন্ন মাধ্যমে তথ্য-উপাত্ত সংগ্রহ ও সর্বোচ্চ যাচাই-বাছাই করেই সংবাদটি প্রকাশ করেছি। তারপরেও সংবাদের জন্য কেউ যদি বিব্রত হয়ে থাকেন তবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au