বিশ্ব

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবার মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট

  • 8:08 am - June 18, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মেলবোর্ন, ১৮ জুন— ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার বিষয়ে প্রথমবারের মতো কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে মধ্যপ্রাচ্যে ‌‌‘হঠাৎ উত্তেজনা বেড়ে যাওয়ায়’ চীন ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বলে খবর দিয়েছে সিএনএন। গত শুক্রবার সংঘাত শুরুর পর থেকে ইরান-ইসরায়েল ইস্যুতে শি জিনপিং প্রথমবারের মতো প্রকাশ্যে এমন মন্তব্য করেছেন। ইরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগী চীন।

শি জিনপিং বলেছেন, চীন এমন যেকোনও ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করে; যা অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চীনের প্রেসিডেন্ট।

দ্বিতীয় চীন-মধ্য এশিয়া সম্মেলনে অংশ নিতে বর্তমানে আস্তানায় অবস্থান করছেন শি জিনপিং। তিনি বলেছেন, ‘‘সামরিক সংঘাত কোনও সমস্যার সমাধান নয়। আর এই অঞ্চলের উত্তেজনা বৃদ্ধি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত স্বার্থের পরিপন্থী।’’
চীনা এই প্রেসিডেন্ট বলেছেন, সংঘাত দ্রুত কমিয়ে আনার লক্ষ্যে সকল পক্ষকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে চীন সব পক্ষের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত আছে। একই সঙ্গে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গঠনমূলক ভূমিকা রাখতে চায় চীন।

এই শাখার আরও খবর

জয়পুরে বিক্ষোভ মঞ্চে হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ঘটনার…

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

মেলবোর্ন, ১৬ জুন- বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক উত্তেজনা…

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

মেলবোর্ন, ১৬ জুন- জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে প্রায় ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তাকে…

চূড়ান্ত চুক্তিতে নিরাপত্তা পরিষদের অনুমোদন চায় ইরান

মেলবোর্ন, ১৫ জুন- যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত সমঝোতা চুক্তিকে আন্তর্জাতিক স্বীকৃতি ও আইনি ভিত্তি দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন চাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র…

ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মেলবোর্ন, ১৫ জুন- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের তীব্রতায় বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বাসিন্দারা দ্রুত ঘরবাড়ি ও…

ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয়: বেন গভির

মেলবোর্ন, ১৫ জুন- মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের ভেতরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির স্পষ্ট ভাষায় জানিয়েছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au