বিশ্ব

সাদ্দাম হোসেনের মতো পরিণতি হতে পারে খামেনির: ইসরায়েলের হুমকি

  • 8:07 am - June 18, 2025
  • পঠিত হয়েছে:১৭১ বার
আয়াতোল্লাহ খোমেইনী- ইরানের সর্বোচ্চ নেতা। সৌজন্যে-এপি

মেলবোর্ন, ১৮ জুন—ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেনের মতো পরিণতি বরণ করতে পারেন বলে সতর্ক করে দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানের সর্বোচ্চ নেতার বিষয়ে এমন সতর্কতা উচ্চারণ করেছেন।

কাৎজ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যদি ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান পথ অব্যাহত রাখেন, তাহলে তার পরিণতি ইরাকি সাবেক নেতা সাদ্দাম হোসেনের মতো হতে পারে।

২০০৩ সালে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনীর আগ্রাসনে ক্ষমতাচ্যুত হন সাদ্দাম হোসেন। পরে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

কাৎজ বলেছেন, ‌‌আমি ইরানের স্বৈরাচারী নেতাকে সতর্ক করে দিচ্ছি—তিনি যেন ইসরায়েলি বেসামরিক জনগণের ওপর ক্ষেপণাস্ত্র হামলা ও যুদ্ধাপরাধ চালানো বন্ধ করেন।

ইসরায়েলের এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‌‌‘‘তিনি (খামেনি) যদি ইসরায়েলের বিরুদ্ধে এই পথ বেছে নেন, তাহলে ইরানের প্রতিবেশী দেশের সেই স্বৈরশাসকের পরিণতি স্মরণ করা উচিত তার।’’

তিনি বলেন, আমরা আজও তেহরানের শাসকগোষ্ঠী ও সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান অব্যাহত রাখব। একইসঙ্গে তিনি তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার বিষয়ে পুনরায় সতর্ক করেন।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au