বিশ্ব

যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলকে সহায়তা না দেয়: রাশিয়ার কড়া সতর্কবার্তা

  • 1:34 am - June 19, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।

মেলবোর্ন, ১৯ জুন— মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান ছয় দিনের সামরিক সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয়, তাহলে তা গোটা অঞ্চলের পরিস্থিতিকে ‘চরম অস্থিতিশীল’ করে তুলবে।

বুধবার রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেছেন, “যুক্তরাষ্ট্রের এই ধরনের কোনো পদক্ষেপ পুরো পরিস্থিতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে।”

তিনি আরও বলেন, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত নিয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ রয়েছে।

এদিকে, রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর–এর প্রধান সের্গেই নারিশকিন এক পৃথক মন্তব্যে বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা চলছে, তা এখন ‘চরম সংকটপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে জড়িত একটি সূত্র জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার দল ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পরমাণু স্থাপনায় হামলার মতো কয়েকটি সামরিক বিকল্প বিবেচনা করছেন।

মঙ্গলবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পরিকল্পনা নিয়ে ভাবছেন। যদিও তিনি লেখেন, “আমরা তাকে এখনই সরিয়ে দিচ্ছি না (মানে, হত্যা করছি না!), অন্তত এই মুহূর্তে নয়।”

গত শুক্রবার ইসরায়েল একটি আকস্মিক হামলায় ইরানের পরমাণু স্থাপনা, বিজ্ঞানী এবং শীর্ষ সামরিক নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। রাশিয়া এ হামলাকে ‘অপ্ররোচিত ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী’ বলে নিন্দা জানায়।

পাল্টা জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যিনি জানুয়ারিতে ইরানের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন, এই উত্তপ্ত পরিস্থিতির অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন।

এই শাখার আরও খবর

জয়পুরে বিক্ষোভ মঞ্চে হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ঘটনার…

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

মেলবোর্ন, ১৬ জুন- বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক উত্তেজনা…

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

মেলবোর্ন, ১৬ জুন- জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে প্রায় ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তাকে…

চূড়ান্ত চুক্তিতে নিরাপত্তা পরিষদের অনুমোদন চায় ইরান

মেলবোর্ন, ১৫ জুন- যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত সমঝোতা চুক্তিকে আন্তর্জাতিক স্বীকৃতি ও আইনি ভিত্তি দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন চাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র…

ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মেলবোর্ন, ১৫ জুন- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের তীব্রতায় বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বাসিন্দারা দ্রুত ঘরবাড়ি ও…

ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয়: বেন গভির

মেলবোর্ন, ১৫ জুন- মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের ভেতরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির স্পষ্ট ভাষায় জানিয়েছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au