বিশ্ব

আকাশ সুরক্ষা ক্ষেপণাস্ত্রের সংকটে ইসরায়েল: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

  • 7:25 am - June 19, 2025
  • পঠিত হয়েছে:৭৫ বার
ইসরায়েলের ‘অ্যারো’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

মেলবোর্ন, ১৯ জুন— ইসরায়েলে চলমান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের ঘটনা ঘটছে। হচ্ছে সম্পদের ক্ষয়ক্ষতিও। অথচ গাজায় যুদ্ধ শুরুর আগে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশ্বের অন্যতম সেরা হিসেবে বিবেচনা করা হতো।

যুক্তরাষ্ট্রের সংবাদপত্রিকা ওয়ালস্ট্রিট জার্নাল বলছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘অ্যারো’র ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাতে পত্রিকাটি জানিয়েছে, গত কয়েকমাস ধরেই এই ক্ষেপণাস্ত্র ঘাটতির কথা জানে ওয়াশিংটন। তাই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে স্থল, জল ও আকাশপথে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে।

গত জুনে সংঘর্ষ বেড়ে মার্কিন প্রতিরোধ ক্ষেপণাস্ত্রের মজুদও এখন চাপে রয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পের পরিচালক টম কারাকো সতর্ক করে বলেন, “যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই সারাদিন বসে থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করে যেতে পারবে না। ইসরায়েল ও তার মিত্রদের এখন খুব দ্রুত ও সচেতনভাবে পদক্ষেপ নিতে হবে… আমরা কেবল বসে থেকে প্রতিক্রিয়া দেখিয়ে সময় নষ্ট করতে পারি না।”

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বলেছে, “আমরা যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ও সজ্জিত।” তবে তারা অস্ত্র বা মজুদের বিষয় নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি।

উল্লেখ্য, অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কাঠামোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি উচ্চ সক্ষমতার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংসে সক্ষম।
কিন্তু এর ক্ষেপণাস্ত্র সংকট ইসরায়েলকে সামনের দিনগুলোতে ইরানের হামলার মোকাবেলায় সংকটে ফেলতে পারে।

বিপরীতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে এটি ইরানের ওপর বড় সুযোগ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইরানের কাছে ২০ থেকে ৫০ হাজারের মতো ক্ষেপণাস্ত্র মজুদ থাকতে পারে।

এই শাখার আরও খবর

জয়পুরে বিক্ষোভ মঞ্চে হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ঘটনার…

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

মেলবোর্ন, ১৬ জুন- বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক উত্তেজনা…

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

মেলবোর্ন, ১৬ জুন- জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে প্রায় ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তাকে…

চূড়ান্ত চুক্তিতে নিরাপত্তা পরিষদের অনুমোদন চায় ইরান

মেলবোর্ন, ১৫ জুন- যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত সমঝোতা চুক্তিকে আন্তর্জাতিক স্বীকৃতি ও আইনি ভিত্তি দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন চাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র…

ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মেলবোর্ন, ১৫ জুন- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের তীব্রতায় বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বাসিন্দারা দ্রুত ঘরবাড়ি ও…

ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয়: বেন গভির

মেলবোর্ন, ১৫ জুন- মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের ভেতরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির স্পষ্ট ভাষায় জানিয়েছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au