বিশ্ব

ইসরায়েলে ‘মাইক্রোসফটের অফিসের কাছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

  • 3:13 am - June 21, 2025
  • পঠিত হয়েছে:৯৯ বার
হামলার পর মাইক্রোসফট ভবনের পাশে ধোঁয়া দেখা যাচ্ছে।

মেলবোর্ন, ২১ জুন— ইসরায়েলের হার্জলিয়াতে অবস্থিত মাইক্রোসফটের কার্যালয়ের কাছে শুক্রবার ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এখনও ক্ষয়ক্ষতির বিস্তারিত খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কার্যালয়ের ভবনের কাছ থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

ইরানপন্থি কিছু এক্স অ্যাকাউন্ট থেকে দাবি করা হচ্ছে, মাইক্রোসফটের অফিস ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল না।

ক্ষেপণাস্ত্রটি মূলত বিয়ার আল-সাবা প্রযুক্তি পার্কে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের সাইবার সিকিউরিটি অপারেশন ‘ইউনিট ৮২০০’ লক্ষ্য করে ছোড়া হয়েছে।

ইউনিট ৮২০০-এর অবস্থান মাইক্রোসফটের কার্যালয়ের পাশেই।

মিডল ইস্ট অবজারভার জানিয়েছে, শুক্রবার বিয়ার আল-সাবাতে ক্ষেপণাস্ত্রের আঘাতে পার্ক করা বেশকয়েকটি গাড়ি বিধ্বস্ত হয়েছে। শকওয়েভে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছেন ১৮ জন।

আহতের অনেককেই হাসপাতালে নেওয়া হয়েছে।

তেলআবিব, হাইফা ও নাজারেথে শহরভিত্তিক অফিস থাকলেও হার্জলিয়ার অফিসটিই হলো ইসরায়েলে মাইক্রোসফটের প্রধান কার্যালয়। এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোম্পানির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au