বিশ্ব

আজীবন ক্ষমতায় থাকতে ইরানে হামলা করেছেন নেতানিয়াহু: বিল ক্লিনটন

  • 8:46 am - June 22, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ছবি: সিএনএন

মেলবোর্ন, ২২ জুন— ইরানে ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনের কঠোর সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি বলেছেন, “ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় থাকতেই ইরানে হামলা চালাচ্ছেন।”

নতুন পরমাণু চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও ইরানি কর্তৃপক্ষের মধ্যে আলোচনার মধ্যে গত সপ্তাহে বিনা উসকানিতে ইরানে সামরিক আগ্রাসন শুরু করেন নেতানিয়াহু। সেই আগ্রাসন শনিবার (২১ জুন) দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে।

ইরানে ইসরাইলের হামলা শুরু হলে সম্প্রতি মার্কিন জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান দ্য ডেইলি শো-তে এক সাক্ষাৎকার দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

সেখানে তিনি বলেন, ‘নেতানিয়াহু অনেক আগে থেকেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছিলেন। কারণ তিনি মনে করেন, এর মাধ্যমে তিনি আজীবন ক্ষমতায় থাকতে পারবেন। আমার মনে হয়, গত ২০ বছরের বেশিরভাগ সময়ই তিনি ক্ষমতায় আছেন।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন, তিনি যেন ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতনিরসনে ভূমিকা রাখেন এবং দুই দেশের নাগরিকদের লাগাতার হত্যাকাণ্ড বন্ধ করেন।

ক্লিনটন বলেন, ‘আমার মনে হয়, আমাদের উচিত এই উত্তেজনাকর পরিস্থিতি প্রশমিত করা। আমি আশা করি, প্রেসিডেন্ট ট্রাম্প তা করবেন।’ ডেমোক্র্যাট দলীয় সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, তিনি মনে করেন না, নেতানিয়াহু বা ট্রাম্প পুরো অঞ্চলে কোনো বিপর্যয়কর যুদ্ধ শুরু করতে চান।

ক্লিনটন যুক্তরাষ্ট্রের মিত্রদের সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি সংযমের পক্ষে মত দেন। তিনি বলেন, ‘আমাদের মধ্যপ্রাচ্যের বন্ধুদের বোঝাতে হবে, আমরা তাদের পাশে আছি। আমরা তাদের সুরক্ষা দেয়ার চেষ্টা করব।’ সূত্র: আরব নিউজ

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au