বিশ্ব

হামলা চালিয়ে ইরানের পারমাণবিক জ্ঞান ‘ধ্বংস করা যাবে না’: বেহরুজ কামালভান্দি

  • 7:04 am - June 23, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার

মেলবোর্ন, ২৩ জুন- হামলা চালিয়ে ইরানের পারমাণবিক জ্ঞান ‘ধ্বংস করা যাবে না’ বলে মন্তব্য করেছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি।

রবিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র খবরে এ কথা বলা হয়েছে।

বেহরুজ কামালভান্দি আরও বলেন, “পারমাণবিক শিল্পের শেকড় ইরানে রয়েছে এবং এই শিকড় ধ্বংস করা যাবে না,” বলেন কামালভান্দি।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিই একই কথা বলেন।

তিনি বলেন যে, ইরানের পারমাণবিক কর্মসূচি দেশটির “স্থানীয় পারমাণবিক জ্ঞানের” ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা “বোমা হামলার মাধ্যমে ধ্বংস করা যাবে না”।

শনিবার দিনগত গভীর রাতে ফোরদোসহ ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হামলায় ফোরদোর স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও তা ধ্বংস হয়নি বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা।

ইরানের রেড ক্রেসিন্ট সোসাইটি জানিয়েছে, এই হামলায় ১১ জন আহত হয়েছেন।

ইরানের রেভুলোশনারি গার্ড হুমকি দিয়ে বলেছে তারা প্রতিশোধ নেবে। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশংকা করা হচ্ছে। সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au