বিশ্ব

ইসরায়েলের দাবি ‘মিথ্যা’, বেঁচে আছেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার

  • 5:10 pm - June 25, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার
১৩ জুন ইসরায়েলি হামলায় প্রাণ হারানোর আইআরজিসি প্রধান জেনারেল হুসেইন সালামির সঙ্গে কুদস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কানি (মাঝে গোল চিহ্নিত)।

মেলবোর্ন, ২৫ জুন— ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি জীবিত এবং সুস্থ রয়েছেন। তেহরানে এক জনসমাবেশে তাকে সরাসরি দেখা গেছে। মঙ্গলবার (২৪ জুন) তিনি রাজধানী তেহরানে একটি অনুষ্ঠানে অংশ নেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বুধবার (২৫ জুন) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এ তথ্য জানিয়েছে। তারা সূত্র হিসেবে ইরানের রাষ্ট্রীয় এবং আধা-সরকারি গণমাধ্যমের বরাত দিয়েছে।

তাসনিম নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যায়, কানি অনুষ্ঠানে জনতার মধ্যেই আছেন। তাকে স্বাভাবিক অবস্থায় হাঁটতে ও জনতার দিকে তাকিয়ে হাত নাড়তে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাসনিম জানায়, অপারেশন ডিভাইন ভিক্টরির পর তেহরানের জনগণের আজকের সমাবেশে কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি যোগ দিয়েছেন।

ইরানের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম প্রেস টিভিও একই ভিডিও প্রকাশ করেছে। প্রেস টিভি জানায়, ইহুদি শাসনের বিরুদ্ধে বিজয় উদযাপনের সময় তেহরানে উল্লসিত জনতা ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিকে উষ্ণ অভ্যর্থনা জানায়।

এর আগে, এই মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, ইসরায়েলের হামলায় নিহত ইরানি সামরিক নেতাদের মধ্যে কানি ছিলেন। ওই রিপোর্টে ইসরায়েলি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, কুদস ফোর্সের বর্তমান প্রধান ইসমাইল কানি আর জীবিত নেই।

২০২০ সালের জানুয়ারি দুনিয়ার সেরা জেনারেল খ্যাত কাসেম সুলেইমানি যুক্তরাষ্ট্রের বিমান হামলায় প্রাণ হারানোর পর তারই ঘনিষ্ঠ জেনারেল কানিকে তার স্থলাভিষিক্ত করা হয়।

১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করে। এসব হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক ঘাঁটি, অস্ত্র মজুত কেন্দ্র এবং পরমাণু স্থাপনা।

ইসরায়েল দাবি করে, ইরান পারমাণবিক বোমা তৈরির পথে রয়েছে। তবে ইরান এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে। তেহরানের ভাষ্য, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং বেসামরিক।

এর জবাবে ইরানও প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর মধ্যেই যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। রোববার (২২ জুন) যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au