লিড নিউজ

আইএইএ’র সঙ্গে সম্পর্ক স্থগিতের অনুমোদন দিলো ইরানের পার্লামেন্ট

  • 5:17 am - June 26, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত পার্লামেন্ট বা মজলিস ।

মেলবোর্ন, ২৬ জুন— আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ’র সঙ্গে সহযোগিতার সম্পর্ক স্থগিতের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে উপস্থিত কোনো সদস্য এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেননি।

এর আগে, ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন একটি খসড়া প্রস্তাব অনুমোদন করে- যেখানে সরকারকে আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিতের আহ্বান জানানো হয়।

পরিকল্পনা অনুযায়ী, যতদিন না ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে- ততদিন নিরীক্ষণ ক্যামেরা স্থাপন, পরিদর্শন ও সংস্থায় রিপোর্ট প্রদানসহ সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।

ইসলামি পরামর্শদাতা পরিষদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বিবিসিকে বলেন, “ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। আইএইএ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেনি এবং এখন একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে।”

আইএইএ’র সর্বশেষ প্রতিবেদনে ইরানকে অসহযোগিতার জন্য সমালোচনা করা হয়েছিল। সংস্থাটি ইরানের অঘোষিত পারমাণবিক স্থাপনাগুলোর বিষয়ে ব্যাখ্যা চাওয়ার দাবি করেছিল এবং ইউরেনিয়ামের মজুদের মাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।

তবে ইরান প্রতিবেদনটিকে প্রত্যাখান করেছিল এবং নিজেদের বিরুদ্ধে হামলার অজুহাত হিসেবেই এটিকে চিহ্নিত করেছিল।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au