লিড নিউজ

ইসরায়েলের ধ্বংস ঠেকাতে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র: যুদ্ধবিরতির পর প্রথম ভাষণে খামেনি

  • 11:27 pm - June 26, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ভিডিও ভাষণে দেখা যায় আয়াতুল্লাহ খামেনিকে। ছবি: তাসনিম নিউজ এজেন্সি

মেলবোর্ন, ২৬ জুন— ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে প্রবেশ করার কারণ তাদের আশঙ্কা ছিল, যদি তারা তা না করে, তাহলে ইসরায়েল ‘সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে’।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি এই কথা বলেন। গত ২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে দুইদিন কেটে গেলেও এর আগে খামেনির কোনো বক্তব্য পাওয়া যায়নি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তিনি জাতির উদ্দেশ্যে বার্তা দিলেন।

খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। ইরান ‘বিজয়ী’ হয়ে উঠতে পেরেছে এবং ‘আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে’।

তিনি বলেছেন, ‘ইসলামী প্রজাতন্ত্রের আঘাতে জায়নিস্ট শাসন ব্যবস্থা তাদের সব দাবি ও অহংকারের সাথে প্রায় চূর্ণ – বিচূর্ণ হয়ে গিয়েছে।’

পৃথক ভিডিও বার্তায় খামেনি বলেছেন, “ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে আমেরিকা উল্লেখযোগ্য কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে, যা ঘটেছে তার একটি ‘অস্বাভাবিকভাবে অতিরঞ্জিত’ বর্ণনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা স্পষ্ট ছিল তাকে এটা করতে হয়েছিল, যে কেউ শুনলেই বলতে পারে আমেরিকা সত্যকে বিকৃত করার জন্য জিনিসগুলো অতিরঞ্জিত করেছে।”

তিনি বলেন, আমরা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে আক্রমণ করেছি এবং এখানে তারা এটাকে ছোট করার চেষ্টা করছে।

ইরানের সর্বোচ্চ নেতা আরও দাবি করেন, ‘যুক্তরাষ্ট্রের হামলা পারমাণবিক সমৃদ্ধকরণের ইস্যু নয় বরং ইরানকে আত্মসমর্পণ করাতেই ছিল’।

এই বার্তা প্রকাশের কয়েক মিনিট আগে আয়াতুল্লাহ খামেনি এক এক্স বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের জন্য জনগণকে অভিনন্দন জানান।

এ জন্য তিনি দেশবাসীকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘আপনাদের ঐক্যই ইসরায়েলের বিরুদ্ধে আমাদের বিজয়ী করেছে। দেশের ৯ কোটি জনগণ জায়োনিস্টদের বিরুদ্ধে একাট্টা হয়ে লড়াই করেছে। আমাদের বীর সেনাদের সহায়তা করেছেন, সাহস যুগিয়েছেন।’

সূত্র: টাইমস অব ইসরায়েল, বিবিসি

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au